বিনোদন

ঢাকায় ১৯ ঘণ্টা যেভাবে কাটালেন সানি লিওনি

ঢাকায় সানি লিওনি। ছবি: সংগৃহীত
ঢাকায় সানি লিওনি। ছবি: সংগৃহীত

নানা বিতর্ক মাথায় নিয়ে ঢাকা ঘুরে গেলেন বলিউডের বিতর্কিত তারকা সানি লিওন। ছিলেন মাত্র ১৯ ঘন্টা। এই সময় কি কি করলেন সানি? তথ্য গোপন করে বাংলাদেশে আসায় বিতর্ক তো আছেই তার উপর ইসলামি গোষ্ঠির হুংকারের বিষয়টি আলোচনায় এসেছে নানাভাবে।

এ নিয়ে নানা বিকর্তের মাঝেই খানিকটা নীরবে ঢাকা ছাড়লেন সানি।

তথ্য মন্ত্রণালয় সূত্র বলছে, গত ২ মার্চ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। তবে কিছু তথ্য গোপন করার কারন দেখিয়ে ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সেই অনুমতি বাতিল হয়। সেই হিসেবে সানির ঢাকার ঢুকতে পারার কথা নয়। তারপরও সানি বিমানবন্ধরে নেমে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ঢাকায় উপস্থিতির জানান দেয়।

প্রায় ১৯ ঘণ্টা অবস্থান শেষে রোববার সকাল ৯টা ২০ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়লেন বলিউডের এ বিতর্কিত তারকা।

ঢাকায় অবস্থানকালে ১৯ ঘণ্টা কোথায় কাটালেন তিনি? তা নিয়েও নানা কথা উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ‘গানবাংলা’ টিভির এক কর্মকর্তা বলেন, মাত্র একদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন সানি লিওনি।

জানা গেছে, বাংলাদেশ ছাড়ার আগে ‘গানবাংলা’ টিভির কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি দম্পতির মেয়ের বিয়ের অনুষ্ঠানে পারফরম করেছেন এই নায়িকা।

সেই বিয়ের নেমন্ত্রণেই শনিবার বিকালে ব্যক্তিগত বিমানে ঢাকায় আসেন সানি। ঢাকার মাটিতে পা রেখেই এদিন বিকাল ৫টা ১০ মিনিটে নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন— সুন্দর এই দেশে এসে আমি অনেক খুশি। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন— বাংলাদেশ, ঢাকা, পার্টিটাইম। এই স্ট্যাটাসের পর পরই দেশজুড়ে হইচই পড়ে।

ঢাকায় আসার পর সানি লিওন সোজা চলে যান গানবাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাকে বরণ করে নেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস।

সেখানে একটু বিশ্রাম নিয়েই রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় শেফ টেবিল কনভেনশন হলে তাপস-মুন্নির মেয়ের বিবাহপরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন সানি।

সানির সঙ্গে এই সফরে আরও এসেছিলেন ভারতের সংগীতশিল্পী কৈলাশ খের, নারগিস ফাখরি, নুশরাত জাহান, যশ, মিমি চক্রবর্তী। রোববার বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়ে রাখেন কৈলাশ খের। এ সময় নাচে অংশ নেন সানি লিওন ও নারগিস ফাখরি। সেই জমকালো অনুষ্ঠানের কয়েকটি ভিডিও এরই মাঝে ফেসবুকে ভাইরাল হয়েছে।

সেখানে চলতি প্রজন্মের জনপ্রিয় গায়িকা ফাতিমা তুজ জাহরা ঐশীর ‘দুষ্টু পোলাপাইন’ গানে নাচতে দেখা গেছে সানি লিওন ও নারগিস ফাখরিকে। আশপাশে উপস্থিত সবাই নায়িকার সঙ্গে নেচেছেন।

বাংলাদেশি শিল্পীদের মধ্যে তাপসের গাওয়া গানে প্রথমবার মডেলও হয়েছিলেন সানি লিওনি ও নারগিস ফাখরি। তখন থেকেই বলিউডের এ দুই তারকার সঙ্গে সখ্যতা তাপস-মুন্নির।

তাপসের একটি হিন্দি গানের মডেল হয়েছিলেন সানি লিওন। এরপর তার মালিকানাধীন টিএম রেকর্ডসের একটি গানচিত্রেও মডেল হয়েছিলেন এই বলিউড অভিনেত্রী।

একই অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের গানে মডেল হিসেবে দেখা গেছে নারগিস ফাখরি, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানকে। এছাড়া গানবাংলা টিভির ‘উইন্ড অব চেঞ্চ’ স্টুডিওতে গান গেয়েছেন কৈলাস খের।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ