বিনোদন

সানি লিওনি বাংলাদেশে আর আসবে না!

সানি লিওনি ও ড্যানিয়েল ওয়েবার। ফাইল ছবি
সানি লিওনি ও ড্যানিয়েল ওয়েবার। ফাইল ছবি

সানি লিওনির সাথে বাংলাদেশ ভালো আচরণ করেনি। তার ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। তাই আগামীতে আর এই দেশে আসবে না সানি। কাজও করবে না। এই সব তথ্য জানিয়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার। দেশীয় কয়েকটি গণমাধ্যমে এই তথ্য দিয়েছেন তিনি।

গত ১৩ মার্চ রোববার সকাল ৯ টার কিছু পরে নীরবে ঢাকা ছাড়েন সানি ও তার স্বামী ড্যানিয়েল। তার আগে ড্যানিয়েল দেশীয় গণমাধ্যমকে বলেছিলেন, ‘সানি বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। সানি কোনো প্রতারণার আশ্রয় নেয়নি।

ড্যানিয়েল ওয়েবার আরও বলেন, বাংলাদেশে সানি লিওনির নাম গোপনের বিষয়টি নিয়ে যে বিতর্ক হয়েছে, তা নিয়ে বেশ কষ্ট পেয়েছেন তিনি ও সানি। তিনি জানিয়েছেন সানি লিওনি নাম গোপন করেননি। নায়িকার প্রকৃত নাম ‘করণজিৎ কৌর’ তা সবারই জানা। আর তাই নাম গোপনের প্রশ্নই ওঠে না।

সানি বাংলাদেশে আসছেন, এই খবর প্রকাশের পর গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনিকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়।

একটি সিনেমার শুটিংয়ের জন্য তিনি ও ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়েছিল। তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয় শুধুমাত্র সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।

কারণ হিসেবে বলা হয়, সানি লিওন তার পরিচয় (নাম) গোপন করে ভিন্ন নামে, নিজেকে মার্কিন নাগরিক দেখিয়ে অনুমতি নেন। তথ্য মন্ত্রণালয় বিষয়টি জানার পর তার (সানি লিওন) ওয়ার্ক পারমিট বাতিল করেন। এমন পরিস্থিতিতে সানির ঝটিকা ঢাকা সফর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। পরে টুরিস্ট ভিসায় এসেছিলেন সানি ও তার সঙ্গীরা।

একটি বিবাহোত্তর সংবর্ধনা ঢাকায় আসেন তারা। প্রায় ১৯ ঘণ্টা অবস্থান শেষে রবিবার সকাল ৯টা ২০ মিনিটের ফ্লাইটে ভারতে ফিরে গেছেন। সানি লিওনের বাংলাদেশ সফরের বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনা শুরু হয়।

তবে ঢাকায় পৌছাতে পেরে আনন্দের বার্তা দিয়েছিলেন সানি। গত শনিবার (১২ মার্চ) বিকেল ৫টা ৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি পোস্ট করে বাংলাদেশে আসার কথা জানিয়েছিলেন সানি লিওন। ক্যাপশনে লেখেন, ‘এই সুন্দর দেশে এসে আমি খুব খুশি। ’

মিনিট কয়েক পর আরও একটি ছবি পোস্ট করেন সানি লিওনি। সেখানে তার সঙ্গে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসকে দেখা যায়। সেই পোস্টে সানি লেখেন, ‘ঢাকায় পরিবারের সঙ্গে মজার মুহূর্ত। ’

তবে ঢাকায় ১৯ ঘন্টা থাকলেও ব্যস্ত সময় পার করেছেন সানি। ঢাকায় আসার পর সানি লিওন সোজা চলে যান গানবাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাকে বরণ করে নেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস।

সেখানে একটু বিশ্রাম নিয়েই রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় শেফ টেবিল কনভেনশন হলে তাপস-মুন্নির মেয়ের বিবাহপরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন সানি।

সানির সঙ্গে এই সফরে আরও এসেছিলেন ভারতের সংগীতশিল্পী কৈলাশ খের, নারগিস ফাখরি, নুশরাত জাহান, যশ, মিমি চক্রবর্তী। রোববার বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়ে রাখেন কৈলাশ খের। এ সময় নাচে অংশ নেন সানি লিওন ও নারগিস ফাখরি। সেই জমকালো অনুষ্ঠানের কয়েকটি ভিডিও এরই মাঝে ফেসবুকে ভাইরাল হয়েছে।

সেখানে চলতি প্রজন্মের জনপ্রিয় গায়িকা ফাতিমা তুজ জাহরা ঐশীর ‘দুষ্টু পোলাপাইন’ গানে নাচতে দেখা গেছে সানি লিওন ও নারগিস ফাখরিকে। আশপাশে উপস্থিত সবাই নায়িকার সঙ্গে নেচেছেন।

বাংলাদেশি শিল্পীদের মধ্যে তাপসের গাওয়া গানে প্রথমবার মডেলও হয়েছিলেন সানি লিওনি ও নারগিস ফাখরি। তখন থেকেই বলিউডের এ দুই তারকার সঙ্গে সখ্যতা তাপস-মুন্নির।

তাপসের একটি হিন্দি গানের মডেল হয়েছিলেন সানি লিওন। এরপর তার মালিকানাধীন টিএম রেকর্ডসের একটি গানচিত্রেও মডেল হয়েছিলেন এই বলিউড অভিনেত্রী।

একই অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের গানে মডেল হিসেবে দেখা গেছে নারগিস ফাখরি, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানকে। এছাড়া গানবাংলা টিভির ‘উইন্ড অব চেঞ্চ’ স্টুডিওতে গান গেয়েছেন কৈলাস খের।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ