বিনোদন

২০২১ সালের বিশ্বসুন্দরী ক্যারোলিনা বিলাওস্কা

পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা
পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা

২০২১ সালের বিশ্বসন্দরীর মুকুট মাথায় পরলেন পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা। সারাবিশ্বের সুন্দরীদের নিয়ে এবার ৭০তম আসর অনুষ্ঠিত হল। মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানে স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্য রাতে জমকালো আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রথম রানার-আপ হয়েছেন যুক্তরাষ্ট্রের শ্রী সাইনি। দ্বিতীয় রানার-আপ হয়েছেন আইভরি কোস্টের অলিভিয়া হ্যাভ।

জানা যাচ্ছে ক্যারোলিনা বিজনেস-এর একজন ছাত্রী। ইতিমধ্যেই স্নাতক ডিগ্রি পেয়েছেন তিনি। গৃহহারা পিছিয়ে পড়া মানুষদের জন্যও কাজ করেন ক্যারোলিনা।

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ক্যারোলিনা ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন। তার ইচ্ছে আছে পিএইচডি ডিগ্রি অর্জনের। সঙ্গে মডেল হিসেবেও কাজ করেন। মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার ইচ্ছা রয়েছে তার। সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন ক্যারোলিনা।

ক্যারোলিনা ভালোবাসেন দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে। সে রকম কিছু কাজের সঙ্গে যুক্তও আছেন তিনি। তার বিউটি উইথ আ পারপাস প্রোজেক্ট, Zupa Na Pietrynie-র মাধ্যমে বাস্তুহারাদের সাহায্য করে থাকেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ