বিনোদন

‘রেহানা মরিয়ম নূর’ এবার কেরালা চলচ্চিত্র উৎসবে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’। প্রথম দিন ছবিটি প্রদর্শিত হয়েছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে সেই ছবি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমেরি হক বাঁধন। উৎসবে সিনেমাটি আরো দুই দিন প্রদর্শিত হবে।

আগামী ২৩ মার্চ রাত ৮টা ৪৫ মিনিটে ঠাকুর থিয়েটার ও ২৩ মার্চ ৩টা ১৫ মিনিটে অজান্তা থিয়েটারে প্রদর্শন করা হবে রেহানা মরিয়ম নূর।

ফেসবুক পেজে শেয়ার করা ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘নিখুঁত! আজমেরি হক, কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওপেনিং ফিল্মের অভিনেত্রী সবাইকে মুগ্ধ করেছেন। ’

রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন আজমেরী হক বাঁধন। কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে সব জায়গায় প্রশংসিত হয়েছেন তিনি। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ।

প্রাইভেট মেডিক্যাল কলেজের একজন শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প। যেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে জটিল জীবন যাপন করেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ