বিনোদন

চলে গেলেন অভিনেতা অভিষেক

অভিনেতা অভিষেক, টলিউডের অভিনেতা
অভিনেতা অভিষেক, টলিউডের অভিনেতা

টলিউডের অভিনেতা অভিষেক চট্টোপাধ্যয় মারা গেছেন। বুধবার (২৩ মার্চ) রাত ১টা ১০ মিনিটে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

গত দু-তিন দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন অভিষেক। বুধবার রিয়েলিটি শো-তে অংশও নিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়েন।

অভিনয় ছিল তার প্রাণ। লাইট, ক্যামেরা, অ্যাকশন নিয়ে বাঁচতেন। শুট করতে করতেই চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৫৭ বছর।

একসময়ে বাংলা সিনেমায় প্রচুর কাজ করেছেন তিনি। বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন। পরবর্তীতে বহু বিতর্কে জড়িয়ে পড়েন এবং দূরে সরে যান কাজ থেকে। মাত্র ৫৭ বছর বয়সে এই অভিনেতার মৃত্যুর খবরে টলিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। সূত্র : জিনিউজ ও আনন্দবাজার

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ