বিনোদন

কে কে পাচ্ছেন অস্কার?

অস্কার
অস্কার

অস্কারের ৯৪তম আসরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় ২৮ মার্চ ভোর রাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

অস্কার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেল। বাংলাদেশের দর্শকরা অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজ চ্যানেলে। এছাড়া হটস্টারেও সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি। বাংলাদেশ সময় ২৮ মার্চ (আগামীকাল) সকাল ৬টায় এই অনুষ্ঠান প্রচার শুরু হবে। অনুষ্ঠান চলাকালে বিজয়ীদের নাম জানানো হবে টুইটারে।

এবারের আসরে পুরস্কার ঘোষণা করবেন হ্যালে বেইলি, শন ড্রাডি কম্বস, জেমি লি কার্টিস, উডি হ্যারেলসন, স্যামুয়েল এল জ্যাকসন, শন মেন্ডেস, টাইলার পেরি, ট্রেসি এলিস রস, রুথ ই কার্টার, কেভিন কস্টনার, অ্যাম্হনি হপকিন্স, লিলি জেইমস, ড্রানিয়েল কালুইয়া, জোয়ি ক্রাভিত্স, মিলা কুনিস, লেডি গাগা, জন লেগুইজামো, সিমু লিউ, রামি মালেক, লুপিটাহ নিয়ং গোউ, রোজি পেরেজ, ক্রিস রক, নাওমি স্টট, ওয়েসলি স্নাইপস, ইউমা থারম্যান, জন ট্রাভোল্টা ও ইয়হ-জং ইয়ূন। উল্লেখ্য, ৯৪তম এই আসরটির মাধ্যমে আবারও পুরনো রূপে ফিরছে অস্কার। এ বছরের অস্কারে সশরীরে তারকারা উপস্থিত হবেন।

এবারের আসরে সর্বাধিক মনোনয়ন পেয়ে এগিয়ে রয়েছে দ্য পাওয়ার অব দ্য ডগ (১২), ডুন (১০), বেলফাস্ট (৭), ওয়েস্ট সাইড স্টোরি (৭), কিং রিচার্ড (৬), ডোন্ট লুক আপ (৪), নাইটমেয়ার অ্যালি (৪), ড্রাইভ মাই কার (৪) সিনেমাগুলো। এছাড়া বিদেশি ভাষার সিনেমায় ভুটানের লুনানা :আ ইয়াক ইন দ্য ক্লাসরুম ও জাপানের ড্রাইভ মাই কার সিনেমা দুটি আলোচনায় রয়েছে।

অস্কারের ৯৪তম এই আসরে সেরা ছবি, সেরা চলচ্চিত্র নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৩টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ