বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ নামে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কনসার্টে টানা ৩ ঘণ্টা পারফর্ম করবেন কিংবদন্তী সঙ্গীততারকা এ আর রহমান ও তার দল। এ সময় তিনি জুলফিকার রাসেলের কথায় বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি দুটিসহ ৩৫টি গান পরিবেশন করার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এই কনসার্টে সরাসরি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ আর রাহমানের পাশাপাশি এই কনসার্টে গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও ব্যান্ড মাইলস। পুরো কনসার্টটি উপস্থাপনা করবেন রুমানা মালিক মুনমুন।
অনুষ্ঠানটি বিকালে শুরু হয়েছে রাত ১০টা পর্যন্ত চলবে এ আর রহমানের এই কনসার্ট
গত রবিবার রাতে ঢাকা এসে পৌঁছেছেন এ আর রাহমান। ঢাকার সোনারগাঁও হোটেলে অবস্থান করছেন তিনি। আজ সোমবার সন্ধ্যার পর মিরপুরের হোম অব ক্রিকেটে তৈরিকৃত স্টেজে রিহার্সাল করবেন গুণী এই শিল্পী। যথাযথভাবে কনসার্ট আয়োজন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিসিবি।
এ আর রহমানের কনসার্ট সরাসরি দেখাবে সংবাদভিত্তিক চ্যানেল নিউজ টোয়েন্টিফোর।
উল্লেখ্য এর আগেও বিসিবি এ আর রাহমানকে উড়িয়ে এনেছিল ঢাকায়। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি কনসার্টে পারফর্ম করেছিলেন তিনি।