বিনোদন

সড়ক দূর্ঘটনার শিকার মালাইকা আরোরা

মালাইকা আরোরা
মালাইকা আরোরা

মুম্বাইয়ে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। তাকে নেভি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় একটি ফ্যাশন ইভেন্ট সেরে মুম্বাই-পুণে মহাসড়ক ধরে ফিরছিলেন মালাইকা। পথে খোপোলির কাছে তার গাড়ির সঙ্গে আরও দুটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।

খোপোলি পুলিশ সূত্রে খবর, সামান্য আঘাত পেয়েছেন এই অভিনেত্রী। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পরে প্রয়োজন মতো এফআইআর দায়ের করা হবে।

পুলিশ কর্মকর্তা হরেশ কলসেকর বলেন, মালাইকার গাড়িটি দুটি গাড়ির মাঝখানে ছিল। বাকি দুটি গাড়ির চালক পালিয়ে গেছেন। তাই তারা কতটা আহত, তা স্পষ্ট নয়। কিন্তু গাড়ির নম্বর দেখে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ