বিনোদন

রনবীর-আলিয়ার বিয়ে এপ্রিলেই !

রনবীর-আলিয়া
রনবীর-আলিয়া

বিয়ে করছেন রনবীর কাপুর আর আলিয়া ভাট, এটা নতুন খবর না। তবে নতুন খবর হলে তারা চলতি এপ্রিলেই বিয়ে করতে যাচ্ছেন। এই খবর এরই মাঝে ছড়িয়ে পড়েছে বলিউড অঙ্গণে।

সম্প্রতি সংবাদ মাধ্যমে দেওয়া রনবীরের সাক্ষাৎকারে এপ্রিল মাসেই তাদের ছাদনাতলায় যাওয়ার কথা চাউর হয়।

ঋষি কাপুরপুত্র বিনোদন সাময়িকী ফিল্ম কম্প্যানিয়নকে বলেন, “আমি জানি না, কবে বিয়ে করতে যাচ্ছি। আমরা এখনও তারিখ ঠিক করিনি। তবে এটা দ্রুতই ঘটার সম্ভাবনা বেশি।”

এনডিটিভিকেও এক সাক্ষাতকারে এই অভিনেতা বলেন, “মিডিয়ার সাথে কথা বলার সময় আমি তারিখ নিয়ে কোনো কথা বলব না। তবে আলিয়া ও আমার উদ্দেশ্য রয়েছে শিগগিরই বিয়েটা সেরে ফেলার। তাই হ্যাঁ, আশা করছি দ্রুতই।”

এর ভিত্তিতে কাপুর পরিবার ঘনিষ্ঠ বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতের সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, এপ্রিলেই এই বিয়ে হচ্ছে। আর তা হবে মুম্বাইয়ে কাপুরদের পৈত্রিক বাড়ি আর কে হাউজে।

এই খবরও এসেছে যে, এপ্রিলের শেষ সপ্তাহে বিয়ের প্রস্তুতি ছিল কাপুর পরিবারের। কিন্তু আলিয়ার নানা নরেন্দ্রনাথ রাজদান অসুস্থ বলে বিয়ের তারিখ এগিয়ে আনা হয়েছে।

এদিকে আলিয়ার বাবা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটের মুখে শোনা গেল ভিন্ন কথা।

তিনি এপ্রিলে বিয়ের খবর ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন বিনোদন ওয়েবসাইট পিঙ্কভিলার প্রশ্নে। তিনি বলেন, “তারা (কাপুর পরিবার) এরকম কথা অনেকদিন থেকেই বলছে।”

রনবীর ও আলিয়া ২০১৮ সালে তারা প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন। তাদের জুটি বেঁধে করা সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ এ বছরের ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ