বিনোদন

রণবীর-আলিয়ার বিয়েতে দাওয়াত পেলেন যারা!

আলিয়া ভাট ও রণবীর কাপুর
আলিয়া ভাট ও রণবীর কাপুর

আগামী ১৭ এপ্রিল অবশেষে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বলিউড সিনেমার জনপ্রীয় দুই তারকা রণবীর ও আলিয়া ভাট। তবে তাদের এই বিয়েতে কারা কারা অতিথি হচ্ছেন তা নিয়ে চলছে তুমুল আলোচনা।

তাদের বিয়ে নিয়ে নানা খবরে সয়লাব ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম।

আর এবার জানা গেল, আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। পাঞ্জাবি প্রথায় তাদের বিয়ের আয়োজন চলবে তিন-চার দিন।

আগামী ১৭ এপ্রিল চেম্বুরে (কাপুর ফ্যামিলির ঐতিহ্যবাহী পৈতৃক বাড়ি) আরকে হাউসে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রণবীর-আলিয়ার বিয়েতে উপস্থিত থাকবেন ৪৫০ জন অতিথি। ঘরোয়া আয়োজনে বিয়ে হলেও বিবাহ পরবর্তী সংবর্ধনার আয়োজন থাকবে জমকালো।

যেখানে উপস্থিত থাকবেন ভারতীয় সিনেমার বড় বড় সব তারকারা। এদের মধ্যে রয়েছেন বলিউডের আলোচিত নির্মাতা সঞ্জয় নীলা বানসালি। থাকছেন আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, অয়ন মুখোপাধ্যায় সহ বরুণ ধাওয়ানও।

বিয়েতে আমন্ত্রিত অতিথিদের তালিকায় আরো রয়েছে জোয়া আখতার, মাসাবা গুপ্তা, আকাঙ্ক্ষা রঞ্জন, করণ জোহার, মণীশ মালহোত্রার মতো তারকাদের নাম।

শোনা যাচ্ছে, বলিউডের কিং খান শাহরুখ খানও এই বিয়েতে আসতে পারেন। তবে রণবীর-আলিয়ার বিয়েতে সবচেয়ে বেশি নজর কারবেন রণবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাডুকোন। শোনা যাচ্ছে, স্বামী রণবীর সিংকে নিয়ে প্রাক্তন প্রেমিকের বিয়েতে হাজির থাকবেন এই বলিউড ডিভা।

২০১৮ সাল থেকেই প্রেমের সম্পর্কে রয়েছেন রণবীর ও আলিয়া জুটি। মাঝে বেশ কয়েকবার তাদের বিয়ের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থেকেছে। গত বছরও বিয়ের পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু করোনা মহামারির কারণে শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ