বিনোদন

মাহফুজের নায়িকা হচ্ছেন বুবলী

চিত্রনায়কি বুবলী ও অভিনেতা মাহফুজ। ছবি: সংগৃহীত।
চিত্রনায়কি বুবলী ও অভিনেতা মাহফুজ। ছবি: সংগৃহীত।

প্রথমবারের মত অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। একটি নতুন সিনেমায় জুটিবদ্ধ হচ্ছেন তারা। সিনেমার নাম ‘প্রহেলিকা’। সিনেমাটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী।

সর্বশেষ ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামে একটি নাটক করলেও আর সিনেমায় দেখা যায়নি মাহফুজকে। তবে বুবলী ঢাকার সিনেমার নিয়মিত ব্যস্ত নায়িকা।

শবনম বুবলী বলেন, ‘চয়নিকা আপা যখন আমার সঙ্গে যোগাযোগ করলেন, আমি অনেক খুশি হয়েছিলাম। আমি একজন মেয়ে হিসেবে চয়নিকা আপার জন্য গর্ব করি। তার কাজের আলাদা একটা স্টাইল আছে। আর মাহফুজ ভাইয়ের অভিনয়ের বিষয়টি আমি জানতাম না। দিদি শুধু বলেছিলেন যে, তোমার জন্য একটি সারপ্রাইজ আছে। যখন ভাইয়ার নাম জানতে পারলাম তখন তো আমি রীতিমত অবাক। কারণ, ছোটবেলা থেকেই মাহফুজ ভাইয়ের অভিনয়ের বড় ভক্ত আমি। তার অভিনয়, তার লুক, তাঁর এক্সপ্রেশন—ভক্তদের কাছে স্বপ্নের মতো। এটি আমার জন্য বড় পাওয়া।’

জানা গেছে, জুনের ১ তারিখ থেকে ছবিটির শুটিং শুরু হতে পারে। এর গল্প, চিত্রনাট্য, সংলাপ—সবগুলোই লিখেছেন পান্থ শাহরিয়ার।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ