অবশেষে বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে বলিউডের দুই আলোচিত তারকা আলেয়া ভাট ও রণবীর কাপুরের। বৃহস্পতিবার পহেলা বৈশাখেই বিয়ের পিঁড়িতে বসার কথা বলিউডের আলোচিত এই জুটির। এর আগে বুধবার মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে মেহেদি দিয়ে হবু স্বামী রণবীর কাপুরের নামের বদলে আলিয়া ভাট হাতে আড়াআড়িভাবে লিখেছেন ইংরেজি ‘৮’ সংখ্যাটি লিখলেন তা নিয়ে তোলপাড় ভারতের মিডিয়া পাড়া।
প্রশ্ন উঠছে, কেন হবু স্বামীর নাম না লিখে হাতে আড়াআড়িভাবে ইংরেজি ‘৮’ সংখ্যাটি লিখেছেন আলেয়া। এই প্রতীকের ব্যাখ্যা এর আগে একাধিক বার ইনস্টাগ্রামে দিয়েছেন আলেয়া।
রণবীরের প্রিয় সংখ্যা ‘আট’। এই একই সংখ্যাকে আড়াআড়িভাবে শুইয়ে দিলে তা অসীমতার কথা বলে। তাই রণবীর ‘৮’ সংখ্যায় বিশ্বাসী। আলিয়া তাই হবু স্বামীর পছন্দের চিহ্নকে নিজের হাতে এঁকে ভালোবাসার কথা বললেন নীরবে।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: