বিনোদন

আলিয়া-রণবীর বিয়েতে ছিল যত আয়োজন

অবশেষে আলিয়া-রণবীর বিয়ের ছবি প্রকাশ্যে এলো।
অবশেষে আলিয়া-রণবীর বিয়ের ছবি প্রকাশ্যে এলো।

বলিউডের আলোচিত দুই তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ে শেষ হলেও উৎসব এখনো চলছে। তাদের বিয়ের নানা আয়োজন এখনো টক অব দ্যা কান্ট্রি। শেষ হয়েছে বিয়ে তবে বর্ণিল রেশ রয়ে গেছে এখনো।

আগে থেকেই নানা জল্পনা-কল্পনা ছিল তাদের বিয়ে নিয়ে। অনেকেই আশঙ্কা করেছিলো শেষ পর্যন্ত এই দুই তারকার সাত পাকে বাধা সম্ভব হবে কি না। তাদের বিয়ের ছবি প্রকাশের পর সংশয়বাদীরা এখন নিশ্চিত হয়েছে।

চলনু সংক্ষেপে জেনে নেয়া যাক কি কি ছিল তাদের বিয়ের আয়োজনে।

বিয়েতে সাবেকি লাল নয়, বিয়ের জন্য সাদা আর সোনালি রঙের শাড়ি বেছে নিয়েছেন আলিয়া ভাট। কনের সঙ্গে ম্যাচিং করেই রণবীর পরেছেন সাদা শেরওয়ানি, মাথায় সাদা পাগড়ি। বিয়ের পর বাড়ির ছাদে ফটোশুটে ব্যস্ত বিটাউনের নবদম্পতি। আলিয়া রণবীরের প্রথম ছবি সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।

রণবীরের বান্দ্রার পালি হিলের বাড়ি 'বাস্তু'-তেই সাত পাকে বাঁধা পড়লেন রণবীর ও আলিয়া। বিয়ের দিন রণবীর পরেছেন মণীশ মালহোত্রার ডিজাইন করা শেরওয়ানি। অন্যদিকে আলিয়া পরেছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহেঙ্গা। বিয়ের থিম কালার ছিল সাদা ও সোনালী। আলিয়া ও রণবীরের গাঁটছড়া বাঁধলেন করণ জোহর। রণবীর আলিয়ার বিয়ের মন্ডপে রাখা হয়েছিল ঋষি কাপুরের ছবি।

আলিয়া রণবীরের বিয়ের আচার সম্পন্ন করেন চার পন্ডিত। সপ্তপদীর আগে গায়ত্রী মন্ত্র জপ করলেন তারা। বিয়েতে হাজির ছিলেন নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর, শাহিন ভাট, অয়ন মুখোপাধ্যায়, করণ জোহর, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, আকাশ আম্বানি, শ্লোক আম্বানি সহ দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা। শোনা যাচ্ছে বিয়ের পরই সিদ্ধি বিনায়ক মন্দিরে আশীর্বাদ নিতে যাবেন নবদম্পতি।

রণবীর ও আলিয়ার বিয়ের জন্য দিল্লি থেকে মুম্বাই এসেছেন এক জনপ্রিয় শেফ। তিনি ও তার টিম নয়া দম্পতি ও আমন্ত্রিতদের জন্য তৈরি করবেন পাঞ্জাবী খাবারের নানা পদ।

চিকেন তন্দুরি, মটন কষা, ডাল মাখানি, রাইস, চাপাটি, পনির টিক্কা সহ বেশ অনেক রকমের পাঞ্জাবী খানার পাশাপাশি থাকছে আলিয়ার জন্য স্পেশাল ভেগান বার্গারের কাউন্টার। তিনি ও তার বান্ধবী আকাঙ্খা রাজন খুবই পছন্দ করেন ভেগান বার্গার। অন্যদিকে রণবীরের পছন্দ অনুযায়ী থাকছে জাপানি খানা, আছে সুশি কাউন্টার।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ