বিনোদন

ভারতে ইতিহাস গড়ল ‘কেজিএফ টু’ সিনেমা

 ‘কেজিএফ টু’ সিনেমা
‘কেজিএফ টু’ সিনেমা

মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ : চ্যাপ্টার টু’। মুক্তির পর থেকে ভারতীয় সিনেমা ইতিহাসে নতুন নতুন রেকর্ড রচনা করছে সিনেমাটি। দর্শকদেরকে মাতিয়ে তুলেছে সিনেমাটি।

প্রথম দিন এটি কেবল ভারতেই আয় করেছে ১৩৪ কোটি ৫০ লাখ রুপি। এর আগে অন্য কোনো সিনেমা ভারতে একদিনে এতো বেশি আয় করতে পারেনি।

হিন্দি ভার্সনেও বেশ চমক দেখিয়েছে রকিং স্টার ইয়াশ অভিনীত সিনেমাটি। প্রথম দিন শুধুমাত্র হিন্দি ভার্সন থেকে সংগ্রহ করেছে ৫৩ কোটি ৯৫ লাখ রুপি। কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা হয়েও ‘কেজিএফ ২’ গুঁড়িয়ে দিয়েছে হিন্দি সিনেমার সমস্ত রেকর্ড।

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কন্নড় তারকা যশ। তবে এখন তাকে গোটা ভারতের তারকা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। দর্শক ও বক্স অফিস সমালোচকরা যশকে ‘বক্স অফিস মনস্টার’ বলেও আখ্যা দিচ্ছেন।

এদিকে মুক্তির পর চারদিক থেকেই ইতিবাচক সাড়া পাচ্ছে সিনেমাটি। প্রায় সব সমালোচক সিনেমাটিকে চমৎকার রেটিং দিয়েছেন। সুতরাং ‘কেজিএফ ঝড়’ যে অনেকদিন ধরে চলবে, তা সহজেই অনুমান করা যাচ্ছে।

‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমায় যশ ছাড়াও অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ প্রমুখ। রেকর্ড সৃষ্টিকারী সিনেমাটি নির্মাণ করেছেন প্রশান্ত নীল।

সিনেমা বিশ্লেষকরা বলছেন, এটা কন্নড় কিংবা ভারতীয় সিনেমা নয়; এটা আন্তর্জাতিক সিনেমা। নাম ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। যা গতকাল (১৪ এপ্রিল) বিশ্বব্যাপী ১০ হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর প্রথম দিনেই বক্স অফিসে তুফান তুলেছে সিনেমাটি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ