বিনোদন

‘সার্ভিস বাস’ গান নিয়ে আসছেন গায়ক আরিফ

ক্লোজআপ ওয়ান খ্যাত গায়ক আরিফ
ক্লোজআপ ওয়ান খ্যাত গায়ক আরিফ

সার্ভিস বাস শিরোনামে নতুন একটি গান ভিডিও নিয়ে আসছেন ক্লোজআপ ওয়ান খ্যাত গায়ক মো. আরিফুল ইসলাম আরিফ।

আসন্ন ঈদের আগেই এটি দর্শকরা দেখতে পাবেন বলে আশা করা হচ্ছে।

গানের কথা লিখেছেন মো. তানভীর আলম রিমন। সুর করেছেন আরিফ নিজেই। যৌথভাবে সংগীতায়োজন করেছেন যাকির আহমেদ ও আরিফ।

আগামী ২০শে এপ্রিল ইউটিউবে আরিফের অফিসিয়াল চ্যানেল ‘সিঙ্গার আরিফ অফিসিয়াল’ থেকে ভিডিও আকারে গানটি প্রকাশের আশা করা হচ্ছে।

আরিফ জানান, ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। মডেল হিসেবে রয়েছেন হায়াত ও নিয়াজ। ভিডিওটি নির্মাণ করেছেন রাজু আহমেদ।

গানটি নিয়ে আরিফ বলেন, ‘নতুন এই গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। গান-ভিডিও দুটিই যত্ন নিয়ে করার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগবে।’

উল্লেখ্য, ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ-২০০৫’ এর শীর্ষ প্রতিযোগিদের মধ্যে ১১তম ছিলেন আরিফ। এখন পর্যন্ত তার তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। এগুলো হচ্ছে-‘দাও হাত বাড়িয়ে’ (২০১০), ‘রোদেলা’ (২০১২) এবং ‘দাও হাত বাড়িয়ে ২’ (২০১৩)।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ