বিনোদন

জলে ডুবলো সিদ্ধার্থ-কিয়ারার প্রেম!

 সিদ্ধার্থ-কিয়ারা। ফাইল ছবি।
সিদ্ধার্থ-কিয়ারা। ফাইল ছবি।

একাধিক নায়িকার সঙ্গে প্রেমের পর সদ্য রণবীর কাপূর সাত পাক ঘুরলেন আলিয়া ভট্টের সঙ্গে। আনন্দের সেই রেশ কাটতে না কাটতেই ফের বিচ্ছেদ বলিপাড়ায়। খবর, প্রেম ভেঙেছে আলিয়ার ‘প্রাক্তন’ সিদ্ধার্থ মলহোত্র-কিয়ারা আডবানির! খবর ছড়াতেই নয়া গুঞ্জন, আদৌ কি তারা প্রেমে ছিলেন? কারণ, কিয়ারা বা সিদ্ধার্থ কোনও দিন তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি। কিন্তু প্রায়ই তাদের এক সঙ্গে দেখা গেছে।

দুই বাড়িতেও দু’জনের যাতায়াত ছিল। এমনকি, ছুটি কাটাতেও একসঙ্গে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তেন! সম্প্রতি, একটি পুরস্কারের মঞ্চে কৃতি শ্যাননের গাউন সামলাতে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। কিয়ারার ধারেপাশেও ছিলেন না তিনি। জল্পনা শুরু তখন থেকেই। বলিউড তাই এমনটাও বলছে, পুরোটাই কৃতির কৃতিত্ব নয় তো?

‘শেরশাহ’ ছবিতে প্রথম জুটি বাঁধেন সিদ্ধার্থ-কিয়ারা। ছবি হিট। জুটি জনপ্রিয়। প্রেমও নাকি শুরু! অনুরাগীরা চোখে হারাচ্ছেন তাদের। সেই উচ্ছ্বাস উস্কে দিয়ে দুই অভিনেতাও বলিউডের যত্রতত্র সর্বত্র। আরও একটি কারণ নাকি কাছাকাছি এনেছিল তাদের। সিদ্ধার্থ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি এবং কিয়ারা ভীষণ ব্যক্তিগত জীবন যাপনে বিশ্বাসী। অভিনয়ের বাইরে প্রচার আলো থেকে দূরে থাকতে ভালবাসেন। তাদের অবসর কাটে পরিবারের সঙ্গে। সম্ভবত এই কারণগুলো মিলতেই তারা একে অপরের সঙ্গ পছন্দ করতেন।

যদিও জুটির অনুরাগীরা এখনও মানতে পারছেন না, প্রেম ভেঙেছে কপোত-কপোতীর। তারা সিদ্ধার্থের পাশে কিয়ারাকেই দেখতে চাইছেন। টিনটেল টাউন কিন্তু মনে রেখেছে, কর্ণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর পর একটা সময়ে এ ভাবেই আলিয়ার পাশেও ছায়া হয়েই থাকতেন সিদ্ধার্থ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ