বিনোদন

অমৃতার গোপন রহস্য ফাঁস!

বলিউড অভিনেত্রী অমৃতা ও তার স্বামী অনমোল। ফাইল ছবি।
বলিউড অভিনেত্রী অমৃতা ও তার স্বামী অনমোল। ফাইল ছবি।

বলিউড অভিনেত্রী অমৃতা ও তার স্বামী অনমোল হঠাৎ করেই তাদের দাম্পত্য জীবনের খুঁটি-নাটি ফাঁস করলেন ইউটিউবে। জানালেন, গর্ভধারণ নিয়ে নানা ভয় আর অস্বস্তি ছিল অমৃতার। অন্তঃসত্ত্বা অবস্থায় শারীরিক যে সমস্ত বদল ঘটবে, তার মোকাবিলা করবেন কীভাবে, সেই চিন্তায় রাতের ঘুম উড়েছিল অভিনেত্রীর। মানসিক উদ্বেগে ঘুমোতে পারেননি রাতের পর রাত। সে কথাও অনুষ্ঠানের আগের এক পর্বে জানিয়েছিলেন অমৃতা নিজেই। তার পরেই তারা এক এক করে আইইউআই, আইভিএফ, সারোগেসির মতো পথে হাঁটেন। হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ওষুধেও ভরসা করেছিলেন বেশ কিছু দিন।

শেষমেশ থাইল্যান্ডের বালিতে মধুচন্দ্রিমায় গিয়ে অন্তঃসত্ত্বা হন অমৃতা। ২০২০-র নভেম্বরে তাদের ছেলে বীরের জন্ম হয়।

তারকা দম্পতি জানালেন, মা হতে চেয়ে সারোগেসির পথে হেঁটেছিলেন অমৃতা। কিন্তু একেবারেই প্রথম দিকে মৃত্যু হয় সেই গর্ভস্থ সন্তানের।

ইউটিউবের অনুষ্ঠানে অমৃতা আরও বলেন, ‘এখনও মনে পড়লে বুকটা ভেঙে যায়।তবু সন্তান চাওয়া বাবা-মাদের বলব, ভেঙে পড়বেন না। কারণ বিষয়টা আমাদের হাতে থাকে না।’

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ