বিনোদন

যে নগ্ন ছবিতে ভাইরাল কিয়ারা!

কিয়ারা আদভানি। ফাইল ছবি।
কিয়ারা আদভানি। ফাইল ছবি।

এবার স্বচ্ছ পোশাকের ছবি তুলে ভাইরাল হলেন কিয়ারা আদভানি। কার্তিক আরিয়ানের সঙ্গে বলিপাড়ার এক অনুষ্ঠানে এই ছবি তুলেছিলেন তিনি। অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে সবুজ রঙের গাউন পরে হাঁটতে দেখা যায় রেড কার্পেটে। কিন্তু পাপারাৎজিদের ক্যামেরার সামনে আসতেই খানিক অস্বস্তি বোধ করেন কিয়ারা। কেন? পোশাকের জন্য?

শুক্রবার থেকে ইনস্টাগ্রাম ভর্তি হয়ে উঠেছে কিয়ারার ভিডিওয়। যেখানে দেখা যাচ্ছে, তাকে খানিক আড়াল করে পাপারাৎজিদের সামনে নিয়ে এলেন কিয়ারার সহকারী। সঙ্গে ছিলেন কার্তিকও। দু’জনেই বেশ কয়েক মুহূর্ত কিয়ারাকে আড়াল করে রেখেছিলেন। কিয়ারাও হাত দিয়ে তার পোশাকের নীচের অংশ ঠিক করলেন বারবার। তার পর কিয়ারার সহকারী এবং কার্তিক দু’জনেই সরে দাঁড়ান। ছবি উঠতে থাকে পরপর।

কিয়ারার সবুজ গাউনের নিচের অংশটি এমনভাবে কাটা হয়েছে, যাতে একটি পা দৃশ্যমান। অন্য পা স্বচ্ছ কাপড়ে ঢাকা। তার তলায় পোশাকের সাদা অংশটি দেখা যাচ্ছে। সেই সাদা অংশটি দেখে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ধারণা হয়েছে, তিনি স্যানিটারি ন্যাপকিন পরে রয়েছেন। তা নিয়েই শুরু হয়েছে ট্রোল।

কেউ লিখেছেন, ‘কিয়ারা কি স্যানিটারি ন্যাপকিন আটকে রেখেছেন?’ কারও মন্তব্য, ‘আমি দেখে ভাবলাম, স্যানিটারি ন্যাপকিন পরে রয়েছেন।’ কেউ আবার সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মন্তব্য করতেও ছাড়েননি।

আগামী মে মাসে কার্তিকের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ২’-তে দেখা যাবে কিয়ারাকে। তা ছাড়া বরুণ ধাওয়ানের সঙ্গে ‘যুগ যুগ জিও’-তেও অভিনয় করেছেন তিনি। জুন মাসে মুক্তি পাবে সেই ছবি। দক্ষিণী অভিনেতা রাম চরণের সঙ্গেও একটি ছবির শ্যুটিং শুরু হবে তার। সূত্র: আনন্দবাজার অনলাইন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ