বিনোদন

আনুশকা শর্মার ফিটনেস রহস্য

আনুশকা শর্মা। ফাইল ছবি।
আনুশকা শর্মা। ফাইল ছবি।

‘রব নে বানাদি জোড়ি’ খ্যাত নায়িকা আনুশকা শর্মা জীবনের নানা ক্ষেত্রে সফল হয়েছেন। তার এই সাফল্যের পেছনে বড় ভুমিকা রেখেছে তার শারীরিক ফিটনেস। বলিউডের যে সব নায়িকা দূর্দান্ত ফিটনেস নিয়ে আলোচনায় আছেন আনুশকা তাদেরই একজন। অভিনেত্রী, প্রযোজক, স্ত্রী এবং মা- সব ভূমিকাতেই সফল ধরা হয় তাকে। এত দায়িত্ব সামলেও কীভাবে সব সময় নিজেকে ফিট এবং চনমনে রাখেন আনুশকা, তা জানতে উৎসাহী অনুরাগীরা। চলুন তবে জেনে আসা যাক নায়িকার ফিটনেস রহস্য।

প্রথমেই জানা যাক, শরীরকে ফিট রাখতে কী কী খাবার খেয়ে থাকেন আনুশকা। সকালে তিনি খান বিভিন্ন ধরনের মৌসুমী ফলের রস ও তিসির বীজ। ঘুম থেকে উঠেই যেহেতু চুমুক দেন ফলের রসে, তাই সকালের খাবারে খুব ভারী কিছু থাকে না। সামান্য চিজ দেওয়া টোস্ট আর এক গ্লাস ডাবের পানি।

আনুশকা খুবই স্বল্পহারী। তাই দুপুরের খাবারেও বেশি কিছু খান না অভিনেত্রী। দুটি রুটি, এক বাটি ডাল, সবজি এবং স্যালাড। এই থাকে তার দুপুরের খাবারে। আনুশকা যে অত্যন্ত শরীর সচেতন, খাদ্যতালিকা দেখলেই তা বোঝা যায়। তাই সন্ধ্যাবেলা আনুশকার খিদে পেলে ফল খান অথবা প্রোটিন শেক।

রাতের খাবারে তিনি রাখেন পাতলা রুটি আর চিকেন স্টু। কখনও কখনও এক গ্লাস গরম দুধও থাকে। খাবারের সঙ্গে সমানতালে শরীরচর্চা করেন আনুশকা। তবে ওজন নিয়ন্ত্রণে রাখতে নিয়ম করে জিমে যাওয়ার বদলে স্বাস্থ্যকর খাবার খাওয়াতেই বেশি ভরসা রাখেন তিনি।

পানি শরীরকে সতেজ রাখে, ত্বকও ভালো থাকে। তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করেন আনুশকা। অভিনেত্রী মনে করেন, পানিতেই ধরা থাকে ওজন কমানোর রহস্য। এছাড়া নিয়মিত যোগাসন, ব্যায়াম, প্রাণায়াম করেন। প্রতিদিন ১৫-৩০ মিনিট নাচও করেন। এসবই হলো তার ফিট থাকার মন্ত্র।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ