বিনোদন

ঈদ মানে দেয়া-নেয়ার পালা: জয়া আহসান

দুই বাংলার জনপ্রীয় অভিনেত্রী জয়া আহসান। ছবি: সংগৃহীত।
দুই বাংলার জনপ্রীয় অভিনেত্রী জয়া আহসান। ছবি: সংগৃহীত।

ঈদ নিয়ে নিজের অজানা কথা ব্যক্ত করেছেন দুই বাংলার জনপ্র্রীয় অভিনেত্রী জয়া আহসান। এই ঈদে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে তিনি তার পারিবারিক ঈদ উদযাপনের কিছু কথা জানিয়েছেন।

জয়া আহসান বললেন, হাতে মেহেন্দি, আর মায়ের রান্না সেমাইয়ে শৈশব থেকে ঈদ শুরু হয় আমার। তবে ঈদ মানেই দেয়া-নেয়ার পালা। প্রচুর উপহার যেমন পাই, তেমনই প্রচুর উপহার অন্যকে দিতে হয়।টাকা খরচ করতে করতে হাত শূন্য হয়ে যায়। আর ঈদের দিন ঈদ স্যালামীও যেমন দিতে হয়, তেমনি বড়রা দেয় অনেক টাকা। এই দেয়ার মধ্যেই যত আনন্দ! বোনের রান্নাঘর থেকে ভেসে আসবে সেমাইয়ের পায়েসের গন্ধ। এই গন্ধ আমার জীবনে ঈদের বার্তা নিয়ে আসে। মনে পড়ে, মা এ ভাবেই বাড়িতে জাফরান দিয়ে সেমাইয়ের পায়েস রান্না করে।

আমাদের বাড়িতে মঙ্গলবার সকাল থেকে মানুষের আসা যাওয়া শুরু হয়। সব সময় মা সব ঝামেলা সামলায়।

জয়া আহসানের বাড়িতে ঈদ উৎসব থাকে সাত দিন। ঈদে ছোটরা বড়দের সালাম করবেই। আর বড়রা ছোটদের হাতে স্যালামীতে নতুন টাকার নোট দেবেন। এটা দিতেই হয়। ছোটবেলায় আমরা বাড়ির বড়দের সালাম করতে ছুটতাম। টাকা পাব, এই আনন্দে। এখন আমাকে টাকা দিতে হয়। ব্যাঙ্ক থেকে পঞ্চাশ টাকা, একশো টাকা, পাঁচশো টাকার কড়কড়ে নোট তুলে রেখে দিতে হবে সঙ্গে। কে কখন সালাম করবে, বলা তো যায় না। এখন তো দেখি ছেলেমেয়েরা সব কুড়ি-তিরিশ হাজার টাকা করে পায়। আমাদের ছোটবেলায় আমরাও পাঁচ-ছ'হাজার টাকা পেতাম। তাই খরচ করতে কয়েক দিন লাগতো।

জয়া আহসান মনে করেন, চারপাশের অসহায়দের মাঝে ঈদ ভাগাভাগি করে নিতে পারাই ঈদের সার্থকতা। একে আমরা যাকাত বলি। এই উৎসবে আমাদের প্রত্যেকের অর্থ বা সম্পত্তির কিছু অংশ 'যাকাত' হিসেবে অন্যদের সঙ্গে ভাগ করে নিতেই হয়। এই রমজান মাস জুড়ে আমি যেমন রাস্তায় আশ্রিত প্রচুর মানুষকে ইফতার করালাম। পোশাক দিলাম। এই দেওয়ার আনন্দই আলাদা।

প্রত্যেক মুসলমান এই ঈদে মসজিদে নমাজ পড়তে যাবে। ইসলামে কিন্তু ধনী আর দরিদ্রকে কোথাও আলাদা করা হয় না। বলা হয়, রাজা আর ফকির এক মসজিদে একই কাতারে নামাজ পড়ে। এক পাত্র থেকেই ইফতারের খাবার খায়। ঈদের ‘জামাত’ শেষে কোলাকুলি করে। এটাই আসল ঈদ। নামাজের পরে মসজিদের বাইরে লাইন দিয়ে অনেক মানুষ অপেক্ষা করেন, আর ছেলেরা নতুন পাঞ্জাবি থেকে নতুন টাকা বের করে তাদের দেন। অন্তরের আনন্দকে সকলের সঙ্গে ভাগ করে নেয়াই ঈদের অনুভব। ঈদের শান্তি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ