বিনোদন

ফাহমিদা গাইলেন মা দিবসের গান

মা দিবস।
মা দিবস।

প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী পালিত হয় মা দিবস। এ হিসাব অনুযায়ী, আজ রোববার ৮ মে সারা বিশ্বে পালন করা হচ্ছে দিবসটি। এ দিনটি মাকে বিশেষভাবে ভালোবাসা এবং শ্রদ্ধা জানানোর দিন।

এই মা দিবসে নতুন গান নিয়ে ভক্তদের মাঝে হাজির হলেন দেশের জনপ্রিয় গায়িকা ফাহমিদা নবী। গানটির শিরোনামও দেওয়া হয়েছে ‘মা’।

সম্প্রতি উত্তরার একটি শুটিং হাউজে এর মিউজিক ভিডিও নির্মাণ করা হয়।

ভিডিওটিতে মা হিসেবে মডেল হয়েছেন দিলারা জামান। তার সঙ্গে আরও আছেন সালহা খানম নাদিয়া, আফিফা আনজুম ও আদ্রিকা আনজুম। ভিডিও পরিচালনা করেছেন আলমগীর হোসেন।

গানটির কথা ও সুর করেছেন সামিনা সালাম। এর সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু।

সংবাদমাধ্যমকে আলমগীর হোসেন জানান, আজ ৮ মে আন্তর্জাতিক মা দিবস থেকেই গানটি দেখা যাবে বিভিন্ন টিভি চ্যানেলে। সেইসঙ্গে গানটি ইউটিউবেও সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ