বিনোদন

কঙ্গনার প্রেমিক না থাকার কারণ

কঙ্গনা রনৌত। ফাইল ছবি।
কঙ্গনা রনৌত। ফাইল ছবি।

কঙ্গনা রনৌতের প্রেমিক নেই কেন, কেন বিয়ে করছেন না তিনি? বলিউড পাড়ায় এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দীর্ঘদিন। এবার এ নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী নিজেই। জানালেন ধরে ধরে ছেলে পেটানোর কারণেই বিয়ে হচ্ছে না তাঁর।

‘ধকড়’ মুক্তি পাওয়ার অপেক্ষাতে রয়েছেন এখন কঙ্গনা। ছবিতে সুপার স্পাই এজেন্ট অগ্নির চরিত্রে দেখা মিলবে তার। আর তার জন্য কড়া প্রস্তুতির মধ্যে দিয়ে যেতে হয়েছে কঙ্গনাকে। শরীরচর্চা করেছেন। ছবির কিছু মারামারির দৃশ্যও তিনি নিজেই শ্যুট করেছেন।

ভারতের টিভি ও রেডিও হোস্ট সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, তিনি কি ‘ধকড়’ সিনেমার মতো আসল জীবনেও ‘টম বয়’? আর তাতেই হেসে কঙ্গনা রানাওয়াত জবাব দেন, ‘এরকমটা মোটেও নয়। আসল জীবনে আমি কাকে পিটিয়েছি? আমার বিয়ে হচ্ছে না কারণ তোমার মতো মানুষরা এসব আমার ব্যাপারে বলে বেড়াচ্ছ।’

এরপরই সিদ্ধার্থ কান্নান কঙ্গনাকে প্রশ্ন করেন, ‘তাহলে তুমি শক্তপোক্ত বলে তোমার বিয়ে হচ্ছে না?’ তাতে নায়িকার হাসির ছলেই উত্তর, ‘হ্যাঁ, কারণ আমার ব্যাপারে গুজব ছড়িয়েছে যে আমি ছেলেদের ধরে ধরে পেটাই।’

সূত্র: হিন্দুস্থান টাইমস

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ