বিনোদন

অভিনেত্রী সাহানার মরদেহ উদ্ধার

দক্ষিণী সিনেমার নায়িকা ও মডেল সাহানা। ফাইল ছবি
দক্ষিণী সিনেমার নায়িকা ও মডেল সাহানা। ফাইল ছবি

জন্মদিনের একদিন পর নিজ বাড়িতে পাওয়া গেলো ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী ও মডেল সাহানার লাশ। শুক্রবার কোঝিকোড় শহরের নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে।

সাহানার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর স্বামীকে আটক করেছে পুলিশ। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে এই তথ্য পাওয়া যায়।

অভিনেত্রীর মায়ের অভিযোগ, মেয়েকে খুন করেছেন সাহানার স্বামী সাজ্জাদ। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা শেষবার ফোন করেছিলো। জন্মদিনে কী কী করলো, সব জানালো। বললো, শুক্রবার দেখা করতে আসবে। খুব আনন্দ করেছে সেটাও জানিয়েছিলো সাহানা। তার পর হঠাৎ করে আত্মহত্যা করলো, এটা মেনে নিতে পারছি না। আমি নিশ্চিত সাজ্জাদই খুন করেছে।

তিনি আরো অভিযোগ করে বলেন, সাজ্জাদ প্রায়ই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন।

আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী ছবিতে অভিনয় ও বিজ্ঞাপনের কাজ শুরু করার পর তিনি কাতার থেকে ফিরে আসেন। রোজই সাহানার রোজগার করা টাকা দাবি করতেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলতো।

সূত্র : 'আনন্দবাজার পত্রিকা'

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ