বিনোদন

নিপুণ-জায়েদের আপিলের বিষয়ে নতুন সিদ্ধান্ত

জায়েদ খান ও নিপুণ
জায়েদ খান ও নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলকে ঘিরে চিত্রনায়ক জায়েদ খান ও নিপুণের আইনি লড়াই যেন হয়েও হচ্ছে না শেষ।

দীর্ঘ দিন চলমান এই মামলার বিষয়টি এখন চলচ্চিত্র পাড়া থেকে আদালতের গুরুত্বপূর্ণ ইস্যু। সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য ছিল মামলটির। এ সময় আপিল বিষয়ে নতুন সিদ্ধান্ত দেন বিচারকরা।

আদালতে নিপুণের পক্ষে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। জায়েদ খানের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।

উভয় পক্ষের উপস্থিতিতে আদালত আপিল শুনানির দিন পিছিয়ে আগামী ৫ জুন নির্ধারণ করেছেন।

এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চেম্বার আদালতের স্থিতাবস্থার আদেশ কঠোরভাবে পালন করতে নিপুণ আক্তার ও জায়েদ খানকে আদেশ দেন আপিল বিভাগ।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থার আদেশের পরেও সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় নিপুণ আক্তারের বিরুদ্ধে ৮ মার্চ আদালত অবমাননার আবেদন করেন জায়েদ খান। এর প্রেক্ষিতে ১৩ মার্চ কঠোরতার এ রায় দেন আদালত।

গত ৩ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ আক্তার।

এ সময় জায়েদ খানের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি বলেন, আপিল বিভাগের স্ট্যাটাসকো থাকার পরও নিপুণ সাধারণ সম্পাদকের চেয়ারে নিয়মিত বসছেন। এর ফলে আদালত অবমাননা করেই চলছেন তিনি। তখন আদালত বলেন, আপনারা যা বলছেন, এটা রুলের সাথে সম্পৃক্ত নয়। পরে আদালত রুল শুনানির জন্য দিন ধার্য করেন।

গত ১৪ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ