বিনোদন

আবার মা হচ্ছেন ঐশ্বরিয়া!

 কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: এএফপি
কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: এএফপি

কান উৎসবের ৭৫তম আসর শেষ করে রোববার ভোরে দেশে ফিরেছেন ঐশ্বরিয়া। সাথে ছিলো তাঁর স্বামী ও মেয়ে আরাধ্যা। তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ঐশ্বরিয়াকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জণ। ঢিলেঢালা পোশাক পরে কান উৎসবে অংশ নেওয়ায় ভক্তরা মনে করছেন অন্তঃসত্ত্বা হয়েছেন ঐশ্বরিয়া। একদিনের ব্যবধানে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে।

২০১৮ সালে শেষবার সিনেমায় দেখা যায় ঐশ্বরিয়াকে। অনিল কাপুর, রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এর মধ্যে দীর্ঘ বিরতি। সিনেমার পর্দায় ঐশ্বরিয়াকে সেভাবে দেখা না গেলেও কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত হাজির হন তিনি।

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিন গোলাপি স্যুটে কানের রেড কার্পেটে দেখা যায় সাবেক এই মিস ওয়ার্ল্ডকে। পরে আবার কালো রঙের ফ্লোরাল গাউনে কানের রেড কার্পেটে দেখা যায় তাঁকে। এমনকি পার্টিতেও হলিউড তারকাদের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাঁকে।

অনেকে আবার এই তারকার পোশাকের সমালোচনা করেছেন। অনেকে মন্তব্য করেছেন, কানের জন্য তাঁর আরও রুচিশীল পোশাক নির্বাচন করা উচিত ছিল।

ঐশ্বরিয়াকে সামনে পাওয়া যাবে মণিরত্নম পরিচালিত ‘পন্নিইন সেলভান’ ছবিতে। মহাকাব্য থেকে অনুপ্রাণিত গল্পে নির্মিত হয়েছে তামিল ভাষার এ ছবি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ