বিনোদন

মুক্তি পেলো ‘আগামীকাল’

 মুক্তি পেয়েছে অঞ্জন আইচ পরিচালিত ছবি আগামীকাল- ছবি সংগৃহীত
মুক্তি পেয়েছে অঞ্জন আইচ পরিচালিত ছবি আগামীকাল- ছবি সংগৃহীত

সপ্তাহের একমাত্র নতুন সিনেমা হিসেবে দেশের প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেয়েছে অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’। বড় ও ছোট মিলিয়ে দেশের মোট ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সাইকো-থ্রিলারটি।

সিনেমাটিতে ১৫ বছর পর আবার একসঙ্গে জুটি বেঁধেছেন মামনুন হাসান ইমন ও জাকিয়া বারী মম।

এর আগে তৌকীর আহমেদ পরিচালিত 'দারুচিনি দ্বীপ’ সিনেমাতে একসঙ্গে দেখা গিয়েছিল ইমন ও মমকে।।সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে।এরপর ইমন সিনেমা-বিজ্ঞাপনের সঙ্গে লেগে থাকলেও মম ব্যস্ত হন টিভি নাটকে। তবে ১৫ বছরে এক আর হওয়া হয়নি তাদের। অবশেষে ‘আগামীকাল’ সিনেমায় আবার একসঙ্গে বড় পর্দায় হাজির হন এই জুটি।

সিনেমা প্রসঙ্গে পরিচালক অঞ্জন বলেন, ত্রিভুজ ভালোবাসার গল্প নিয়ে এই সিনেমা। ইমনের সঙ্গে দুই নায়িকার প্রেম হয়ে যায়। রোমান্টিক থ্রিলার টাইপ সিনেমা এটি।

ইমন-মম ছাড়াও সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ