জায়েদ খান এবং নিপুণ আক্তারের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের মামলা এবং পরস্পরের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি আগামী ১২ জুন হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।
সোমবার (৬ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই সিদ্ধান্ত দেন।
এর আগে গত ২৩ মে শুনানি ৫ জুন পর্যন্ত মুলতবি করেছিলেন আপিল বিভাগ।
গত ১৩ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চেম্বার আদালতের স্থিতাবস্থার আদেশ নিপুণ আক্তার ও জায়েদ খানকে কঠোরভাবে পালন করতে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: