বিনোদন

সিনেপ্লেক্সে জুরাসিক ওয়ার্ল্ড সিরিজের নতুন সিনেমা

জুরাসিক ওয়ার্ল্ড
জুরাসিক ওয়ার্ল্ড

আন্তর্জাতিক মুক্তির দিনেই (সেন্সর সাপেক্ষে) ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে জুরাসিক ওয়ার্ল্ড সিরিজের এই নতুন ছবি। ৫ জুন থেকে অনলাইন এবং কাউন্টারে ছবির অগ্রিম টিকেট পাওয়া যাবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ।

জুরাসিক পার্ক নামটা শুনলেই একটা অদ্ভুত অনুভূতি হয় সিনেমাপ্রেমীদের। গায়ে কাঁটা দেওয়া অনুভূতি। ১৯৯৩ সালের ১১ জুন মুক্তি পেয়েছিল স্টিভেন স্পিলবার্গের ছবি ‘জুরাসিক পার্ক’। প্রাগৈতিহাসিক, অতিদানবীয়দের পর্দায় দেখে শিহরিত হয়েছিল সবাই। তার পর কেটে গেছে কমবেশি দু’দশক। একে একে মুক্তি পেয়েছে জুরাসিক সিরিজের আরও ৫টি সিনেমা।

এবার আসতে চলেছে সিরিজের ৬ষ্ঠ ছবি, ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’। কলিন ট্রেভরো পরিচালিত এ ছবির জন্য দীর্ঘদিন মুখিয়ে আছেন ভক্তরা। সেই অপেক্ষার অবসান ঘটছে এবার। আগামী ১০ জুন মুক্তি পেতে যাচ্ছে কাঙ্খিত ছবিটি।

আগামী ১৫ জুন পর্যন্ত যারা স্টার সিনেপ্লেক্সের টিকেট কিনবেন (যে কোন ছবির) তাদের টিকেটের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী একজন কক্সবাজারের হোটেল সায়মন-এ দুই রাত থাকা এবং বিমানে আসা-যাওয়ার সুযোগ পাবেন।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘জুরাসিক ওয়ার্ল্ড: দ্য ফলেন কিংডম’। এই ছবিটি ২০১৫ সালে মুক্তি পাওয়া জুরাসিক ওয়ার্ল্ড ছবির সিক্যুয়েল হিসেবে তৈরি করেছিলেন নিবাহী প্রযোজক স্টিভেন স্পিলবার্গ। ভবিষ্যতের জন্য জুরাসিক ওয়ার্ল্ড ট্রিলজির অংশ হিসেবে ২০১৪ সালের প্রথম দিকে এই চলচ্চিত্রটির পরিকল্পনা করা হয়েছিল। ২০২০ সালের ফেব্রুয়ারিতে কানাডায় এর শুটিং শুরু হয়। ২০২০ সালের মার্চ মাসে, কোভিড-১৯ মহামারীর কারণে নিরাপত্তা মূলক সতর্কতা হিসেবে এর চিত্রায়ন বন্ধ রাখা হয়েছিল। ২০২০ সালের জুলাই মাসে পুনরায় কাজ শুরু হয়।

ছবিতে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, ব্রিস ডালাস হাওয়ার্ড, স্যাম নিল, লরা ডার্ন প্রমুখ। পুরনো জুরাসিক পার্কের অনেক চরিত্রই নস্টালজিয়া সঙ্গে নিয়ে ফিরেছে এই শেষ অধ্যায়ে। এক সাক্ষাৎকারে পরিচালক কলিন ট্রেভোরো বলেছেন, প্রজন্মগত দৃষ্টিকোণ থেকে এই সিনেমাটি গুরুত্বপূর্ণ।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ