উপস্থাপনা ও রেডিও জকি ছেড়ে পুরোপুরি অভিনয়ে নাম লিখিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইভান সাইর। খুব অল্প সময়ে তার অভিনয় দিয়ে ছোট পর্দায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। প্রতি সপ্তাহে ৪ থেকে ৫ দিন শুটিংয়ে ব্যাস্ত সময় পার করছেন তিনি।
বর্তমানে ঈদ উপলক্ষে একাধিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে বেশ কয়েকটি নাটকের কাজ শেষ হয়েছে ইভান সাইরের।
এই অভিনেতা দেশ টিভিকে বলেন, ‘মিডিয়াতে কাজ করতে গেলে বেশ ধৈর্য্যের পরিচয় দিতে হয়। একটা সময় আমি মাসে ৭-৮ দিন শুটিং করলেও এখন আলহামদুলিল্লাহ মাসে ১৮-২০ দিন কাজে থাকি। নির্মাতারা আমাকে গুরুত্ব দিচ্ছেন এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শকরা আমাকে গ্রহণ করে নিয়েছে । ধৈর্য্য ধরে কাজ করার ফল পাচ্ছি।’
এ ছাড়াও তিনি বলেন, ‘এ পর্যন্ত যতগুলো নাটকে কাজ করেছি নিজের গ্রহণযোগ্যতা তৈরি করার চেষ্টা করে যাচ্ছি। সফলতার আলোর দেখা পেয়েছি,আশা করি আরও আলো আসবে।’
উল্লেখ্য, ইভান সাইর রেডিও জকি হিসেবে মিডিয়াতে পা দিলেও এখন তিনি পুরোদস্তর একজন ব্যস্ত অভিনেতা। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় একি সাথে তাল মিলিয়ে চলছেন এই অভিনেতার। এ পর্যন্ত প্রায় ৩০ এর অধিক নাটকে পার্শ্ব চরিত্রে এবং ১০ এর অধিক নাটকে লিড রোলে কাজ করেছেন তিনি।