বিনোদন

সারাদেশে ১০ জুন শান্ত-শ্রাবন্তীর ‘বিক্ষোভ’

শান্ত-শ্রাবন্তীর ‘বিক্ষোভ’
শান্ত-শ্রাবন্তীর ‘বিক্ষোভ’

১০ জুন সারাদেশে ‘বিক্ষোভ’ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। ইতোমধ্যে হল বুকিংও শুরু করেছে প্রতিষ্ঠানটি। দুই মাস আগে ছবিটি সেন্সর ছাড়পত্র লাভ করেছে।

২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসে ঢাকার স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে দ্রুতগতির দুই বাসের সংঘর্ষে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষর্থী রাজীব ও দিয়া নিহত হয়, আহত হয় আরও ১০ জন শিক্ষার্থী। এই সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ ছাত্ররা ঢাকায় আন্দোলন শুরু করে, যা পরে সারাদেশে ছড়িয়ে পড়ে। সেই ঘটনা নিয়ে ২০১৯ সালে শামীম আহমেদ রনি নির্মাণ শুরু করেন ‘বিক্ষোভ’।

এই ছবির মাধ্যমে প্রথমবার জুটি হন শান্ত খান ও ভারতের শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ঢাকা ও ঢাকার আশপাশের বিভিন্ন লোকেশনে হয় শুটিং। দুটি গানের শুটিং হয়েছে ব্যাংককে।

শান্ত খান ছবিটিতে ছাত্র আন্দোলনের নেতার চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘ছবিটির শুটিং শুরু হওয়ার আগে বেশ কিছুদিন অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছিলাম প্রয়াত অভিনেতা সাদেক বাচ্চুর কাছে। তখনও সারাদেশে ছাত্র আন্দোলনের রেশ কাটেনি। আমি ইউটিউব দেখে ছাত্রদের মিছিলসহ নানা মুভমেন্ট আত্মস্থ করেছিলাম। পরিচালক রনি ভাইও আমাকে দারুণ সহযোগিতা করেছেন। শ্রাবন্তীর কথা না বললেই নয়, সহশিল্পী হিসেবে তার তুলনা হয় না। আমার সঙ্গে শুটিংয়ের আগে প্রতিটি দৃশ্য নিয়ে আলোচনা করত। বেশ সুবিধা হতো আমার। আশা করছি ছবিটি সবার ভালো লাগবে। ’

ছবির প্রচারণায় অংশ নিতে বাংলাদেশে আসবেন শ্রাবন্তী। প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক রেজাউল করিম বাদল বলেন, ‘যদি কোনো কারণে তিনি সরাসরি বাংলাদেশে না আসতে পারেন, তবে ছবির অনলাইন প্রচারণায় অংশ নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। ’

শান্ত, শ্রাবন্তী ছাড়াও ‘বিক্ষোভ’ ছবিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রাহুল দেব, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলম প্রমুখ।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ