বিনোদন

গায়ক দুর্নিবার সাহার পরকীয়া, ঘর ছাড়লেন স্ত্রী

গায়ক দুর্নিবার
গায়ক দুর্নিবার

কলকাতায় বাংলা গানের জগতে পরিচিত নাম দুর্নিবার সাহার পরকীয়ার কারণে ঘর ছেড়েছেন স্ত্রী মীনাক্ষি। সারেগামাপার মাধ্যমে শোবিজে পথচলা শুরু এই গায়কের। একের পর এক ছবিতে প্লেব্যাক করার সুযোগ পেয়ে শ্রোতামহলে নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন তিনি।

ব্যক্তিজীবনে ২০১৭ সালে প্রেমিকা মীনাক্ষি মুখার্জির সঙ্গে আইনি মতে বিয়ে সারেন দুর্নিবার। ২০২১ সালে সামাজিক রীতিতে বিয়ে করেন তারা। তাদের সেই সংসার এখন ভাঙনের মুখ। আর এর নেপথ্যে রয়েছে পরকীয়া।

শোনা যাচ্ছে, অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় মজেছেন দুর্নিবার। ফলে তাদের দাম্পত্য কলহ এমন জায়গায় পৌঁছেছে যে, ইতোমধ্যে গায়কের ঘর ছেড়েছেন স্ত্রী মীনাক্ষি। তবে এ বিষয়ে দুর্নিবার-মীনাক্ষি দু'জনের কেউই মুখ খোলেননি।

প্রসঙ্গত, ২০১৫ তে ‘সারেগামাপা’র মঞ্চে প্রথম দুর্নিবারকে দেখেছিলেন মীনাক্ষি। এরপর একে অপরের কাছাকাছি চলে আসেন তারা। সারাজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতিতে প্রেমকে পরিণয়ে রূপ দেন। সেই সম্পর্কে এখন ফাটল ধরেছে। নিজেদের ভুল বোঝাবুঝি শুধরে সামনে একসঙ্গে পথ পাড়ি দেবেন নাকি আইনিভাবে দুজন আলাদা পথ বেছে নেবেন- তা সময় হলেই জানা যাবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ