বিনোদন

বিয়ে করলেন ব্রিটনি স্পিয়ার্স গায়িকা

স্পিয়ার্স গায়িকা
স্পিয়ার্স গায়িকা

অনাগত সন্তান হারানোর খবর দিয়েছিলেন মার্কিন গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী ব্রিটনি স্পিয়ার্স। মাস পেরুতে না পেরুতেই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। বৃহস্পতিবার (৯ জুন) লস অ্যাঞ্জেলেসে প্রেমিক স‌্যাম আজগারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী এই গায়িকা।

গত বছরের সেপ্টেম্বরেই স্যামের সঙ্গে বাগদান সেরেছিলেন ব্রিটনি। বাবা জেমি স্পিয়ার্সের বিধিনিষেধ কাটিয়ে অবশেষে বিয়ে সম্পন্ন করলেন তিনি।

এর আগে, ২০০৪ সালে ছোটবেলার বন্ধু জ‌্যাসন আলেকজান্ডারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন ব্রিটনি। কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। একই বছর নৃত‌্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন তিনি। ওই সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। কিন্তু ২০০৭ সালে কেভিনের সঙ্গেও দাম্পত্যের ইতি টানেন এই গায়িকা।

পরবর্তীতে ২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে স‌্যাম আজগারির সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। ধীরে ধীরে সেটি প্রেমে রূপ পায়। এবার পেশায় অভিনেতা স্যামের সঙ্গে তৃতীয় সংসার পাতলেন তিনি।

সূত্র: বিবিসি

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ