বিনোদন

কেকে-বিতর্কে কোণঠাসা রূপঙ্কর

 রূপঙ্কর বাগচি
রূপঙ্কর বাগচি

কেকে-বিতর্কে এখনও পর্যন্ত অনেকটাই কোণঠাসা হয়ে রয়েছেন রূপঙ্কর বাগচি। তার গাওয়া ‘জিঙ্গেল’ তুলে নেওয়ার কথা ভাবছে একটি কেক প্রস্তুতকারক সংস্থা। এমনকি কলকাতার একটি রেস্তরাঁ জানিয়েছে, তারা রূপঙ্করের গাওয়া কোনো গান তাদের রেস্তরাঁয় বাজাবে না।

এরই মধ্যে আবার নতুন খবর এলো বাংলা চলচ্চিত্র ‘প্রথম বারে প্রথম দেখা‘র গান থেকে বাদ পড়ছেন রূপঙ্কর। যদিও গানের রেকর্ডিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছিল। তবে শোনা যাচ্ছে, সম্পাদনার টেবিল থেকেই নাকি বাদ গিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়ক। অন্য কাউকে দিয়ে গানটি আবার রেকর্ড করানো হবে।

নতুন এই খবরে টলিপাড়ার একাংশের মধ্যে জল্পনা শুরু হয়েছে, কেকে-বিতর্কের আঁচ কি ছবির গানেও পৌঁছাল? প্রয়াত গায়ক কেকে-কে নিয়ে রূপঙ্করের ভিডিও এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহে অনেকটাই ‘ব্যাকফুটে’ রূপঙ্কর। অর্থাৎ, সেই প্রেক্ষিতেই বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রেও রূপঙ্করকে নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হল কি না, তা নিয়েই জল্পনা।

সংশ্লিষ্ট ছবির পরিচালক আকাশ মালাকার অবশ্য রূপঙ্করের ‘বিতর্কিত’ মন্তব্যের প্রসঙ্গ উল্লেখ করেননি। তিনি বলেন, আমাদের ছবির একটা গান আগে রূপঙ্করদাকে দিয়ে রেকর্ড করানো হয়েছিল। কিন্তু এডিট টেবিলে আমাদের মনে হয়, ছবির নায়কের সঙ্গে রূপঙ্করদার গলা মিলছে না। ছবির গল্প কিশোর-কিশোরীদের নিয়ে। সেখানে রূপঙ্করদার গলা বয়স্ক মনে হচ্ছে। আমরা সে কারণেই ঠিক করেছি, গানটা অরিজিৎ পালকে দিয়ে গাওয়াবো।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ