বিনোদন

জাস্টিন বিবারের মুখ প্যারালাইজড

জাস্টিন বিবার
জাস্টিন বিবার

মুখের এক পাশ সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেছে জনপ্রিয় কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবারের। ঠিকভাবে কথা বলতে পারছেন না তিনি। মুখ কিছুটা বেঁকে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে তার চোখও। এ অবস্থায় নিজের সব কনসার্ট বাতিল করেছেন তিনি।

শুক্রবার (১০ জুন) নিজের ইনস্টাগ্রাম আইডিতে এক ভিডিও বার্তার মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন এ তথ্য।

ভিডিও বার্তায় জাস্টিন বলেন, আমি রামসে হান্ট সিনড্রমে আক্রান্ত হয়েছি। আমার মুখের এক পাশ পুরোপুরি অবশ হয়ে গেছে। তাই ঠিকভাবে কথা বলতে পারছি না। হাসতেও পারছি না। একই কারণে আমার চোখেও সমস্যা হচ্ছে।

তিনি আরও বলেন, আমার মুখের এক পাশ পুরো অবশ হয়ে গেছে। এটা যেন দীর্ঘস্থায়ী না হয় সে প্রার্থনা রইল। আপাতত আমার সব কনসার্ট বাতিল করতে হচ্ছে, আমার এখন বিশ্রামের প্রয়োজন। যাতে দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারি।

মেডিকেল বিশেষজ্ঞরা জানিয়েছেন, যখন কোনো ব্যক্তি রামসে হান্ট সিনড্রমে আক্রান্ত হন তখন তার মুখমণ্ডলের স্নায়ু ব্যবহারের কার্যকারিতা হারিয়ে ফেলে। কারও কারও কানেও সমস্যা দেখা দেয়। অনেকের ক্ষেত্রে এ সমস্যা অস্থায়ী। আবার কারও ক্ষেত্রে স্থায়ী হতে পারে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এবং কানাডার টরেন্টোতে শো করার কথা ছিল জাস্টিন বিবারের। এ ছাড়া আগামী সপ্তাহে নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে কনসার্টের জন্য চূড়ান্ত করেছিলেন তিনি। কিন্তু মুখমণ্ডলে সমস্যা দেখা দেওয়ায় তিনি সব শো বাতিল করেছেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ