বিনোদন

আবার আসছে ‘কন বানেগা ক্রোড়পতি’

ছবি-সংগৃহীত
ছবি-সংগৃহীত

আবার শুরু হচ্ছে 'কন বানেগা ক্রোড়পতি'। অমিতাভের সঞ্চালনার গুণেই অন্য মাত্রায় পৌঁছেছে এই অনুষ্ঠান। 'কন বানেগা ক্রোড়পতি'-র নতুন সিজন নিয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। আপাতত অপেক্ষায় দিন গুনছেন তারা।

'কন বানেগা ক্রোড়পতি'র ১৪তম সিজনের কয়েক সেকেন্ডের একটি প্রোমো ভিডিওর মাধ্যমে এই অনুষ্ঠানের প্রত্যাবর্তনের কথা জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। যদিও এখনও জানানো হয়নি ঠিক কবে থেকে এই অনুষ্ঠান শুরু হচ্ছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, 'কন বানেগা ক্রোড়পতি'-র সেই চিরপরিচিত সেট। সঞ্চালকের ভূমিকায় অমিতাভ বচ্চন এবং হট সিটে রয়েছেন এক মহিলা। তার উদ্দেশ্যে 'বিগ বি'-র প্রশ্ন, টাইপরাইটার, টেলিভিশন, স্যাটেলাইট, দুই হাজার টাকার নোট- এগুলোর মধ্যে কোনটিতে জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হয়?

উত্তর হিসেবে চতুর্থ অপশনটিকে বেছে নেন নারী। অমিতাভ জানান, তিনি ভুল উত্তর দিয়েছেন। সঠিক উত্তর, স্যাটেলাইট।

এর পরেই ওই নারী বলেন, 'কিন্তু খবরে তো এটাই দেখেছিলাম। তা হলে তো এটা ওদের ভুল।' অমিতাভের জবাব, 'হতে পারে ওদের ভুল। কিন্তু ক্ষতি তো আপনারই হলো।'

এর পরেই দর্শকের উদ্দেশ্যে তার বার্তা, 'কোন তথ্যকে সত্যি ভাবার আগে তা ঠিক না ভুল জেনে নিন।'

অন্য দিকে, অমিতাভের হাতে এখন অনেক কাজ। সেপ্টেম্বরে মুক্তি পাবে তার 'ব্রহ্মাস্ত্র'। এ ছাড়াও তার ঝুলিতে রয়েছে 'দ্য ইন্টার্ন'-এর পুনর্নির্মাণ এবং 'গুড বাই' সিনেমা।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ