বিনোদন

চাকরি করতে চেয়েছিলেন কাজল

ফাইল ছবি
ফাইল ছবি

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের একজন হলেন কাজল। বর্তমানে পর্দায় তাকে তেমন নিয়মিত দেখা না গেলেও একসময় একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। পেয়েছেন অনেক পুরস্কার।

সম্প্রতি এই বলি নায়িকা জানিয়েছেন, অভিনয় নয়, এক সময় চাকরি করতে চেয়েছিলেন তিনি।

কাজল তার মা প্রবীণ অভিনেত্রী তনুজাকে নিয়ে হাজির হবেন ‘কৌন হোনার ক্রোড়পতি'তে। হিন্দি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মারাঠি ভার্সনে। এই শো চলাকালীন কাজল ফাঁস করেছেন তিনি কখনও অভিনেত্রী হতে চাননি। আরও জানিয়েছেন, তিনি চাকরি করতে চেয়েছিলেন।

‘কৌন হোনার ক্রোড়পতি'র পরিচালকের আসনে শচীন খেদেকর। শো চলাকালীন কাজল জানান, ‘আমি কখনই বলিউড বা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ হতে চাইনি। আমি অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চাইনি। আমি সবসময় চাকরি করতে চেয়েছিলাম। এমন একটি চাকরি যেখানে আমি প্রতি মাসে আমার অ্যাকাউন্টে বেতন চেক পেতে পারি।’

১৯৯২ সালে রাহুল রাওয়াইলের ‘বেখুদি’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন কাজল। বাজিগর, ইয়ে দিল্লাগি, করণ অর্জুন, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, গুপ্ত, কুছ কুছ হোতা হ্যায়, মাই নেম ইজ খান, ফানা এর মতো হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

বলিউড সিনে প্রেমীদের অসংখ্য হিট সিনেমা উপহার দেওয়ার পর পুরনো এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছিলেন, আচমকা আসা সুযোগে একজন অভিনেত্রী হয়েছিলেন তিনি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ