বিনোদন

জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা: ফারদিন

 ফাইল ছবি
ফাইল ছবি

অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে দ্বন্দ্বে জড়ান চিত্রনায়ক ওমর সানী ও জায়েদ খান। এ নিয়ে দুইদিন ধরে আলোচনা-সমালোচনা চলছে চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন ওমর সানী-মৌসুমী দম্পতির ছেলে ফারদিন।

তিনি বলেন, জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা, আর জায়েদ খানকে এত গুরুত্বও দিচ্ছি না।

ফারদিন বলেন, জায়েদ খান তো শুধু আমার আম্মু না, কম-বেশি সবাইকে ডিস্টার্ব করেন। আমি জানি বিষয়গুলো, কিন্তু পাবলিকলি সব বলবোও না। তবে উনাকে এত গুরুত্বও দিচ্ছি না। তবে উনাকে নিয়ে চিন্তায় পড়ে যাবো এমন না। জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা। তাই উনাকে নিয়ে ভাবছি না।

ফারদিন আরও বলেন, জায়েদ খান আমার আব্বুর সঙ্গে বেয়াদবি করেছেন, আম্মুর সঙ্গেও করেছেন। আম্মু ভেবেছেন, বিষয়টা সিম্‌পল ম্যাটার, এটা ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমরা নিজেরাই সলভ করব। কিন্তু এটা এত বড় হয়ে যাবে ভাবেননি।

তিনি বলেন, কয়েক জায়গায় দেখলাম আম্মু নাকি বলেছেন, মিথ্যাচারে জড়াচ্ছেন ওমর সানী। এটা আসলে ঠিক না। আম্মু যদি কোথাও স্টেটমেন্ট দেন, আমি বলব, এটা ঠিক না। আসলে এটা পরিস্থিতি ঠান্ডা করার জন্যই বলেছেন। আম্মু আমার সঙ্গে কথাও বলেছেন। তিনিও চান না পত্রিকায়-টিভিতে এসব নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশ হোক।

ফারদিন এও যোগ করেন, এটা নিয়ে যেন এত কাঁদা ছোড়াছুড়ি না হয়, সেই চিন্তা থেকেই আম্মু কথাগুলো বলেছেন, যেন বিষয়টা দ্রুত ঠান্ডা হয়।

নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি, বাস্তব জীবনেও যাদের ২৭ বছরের দাম্পত্য; সেই ওমর সানী-মৌসুমীর দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। শুক্রবার (১৩ জুন) অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে দ্বন্দ্বে জড়ান চিত্রনায়ক ওমর সানী ও জায়েদ খান।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ