বিনোদন

'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' সিনেমায় গান লিখলেন জীবন

রবিউল ইসলাম জীবন
রবিউল ইসলাম জীবন

মুহাম্মদ জাফর ইকবালের গল্পে নির্মিত 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' সিনেমায় 'আসল নকল' গান রচনা করেছেন দেশের সফল গীতিকার রবিউল ইসলাম জীবন। ইমন চৌধুরীর সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও শামীম। সিনেমাটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল।

করোনা মহামারির মধ্যেই নানান প্রতিবন্ধকতার মধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন করা হয়। বর্তমানে এটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

রবিউল ইসলাম জীবনের লেখা গানটি দর্শক-শ্রোতারা উপভোগ করতে পারবেন সিনেমার শেষ অংশে।

রবিউল ইসলাম জীবন দেশ টিভিকে জানান, জাফর ইকবাল তার প্রিয় লেখকদের একজন। তার মতো বরেণ্য লেখকের গল্পের সিনেমায় গান লিখতে পেরে উচ্ছ্বসিত তিনি।

জীবনের ভাষ্য, ‘অতীতে অনেক সিনেমায় গান লিখেছি। সেগুলো শ্রোতারা পছন্দও করেছেন। তবে এই গানটি একটু বিশেষ। কারণ এই সিনেমার গল্প শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের। সিনেমাটির অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত।’

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ