বিনোদন

তবুও মন খারাপ মিথিলার

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

তবুও মন খারাপ মিথিলার !

রাফিয়াত রশিদ মিথিলা শুধু অভিনেত্রী ও গায়িকা নয় সমাজকর্মী হিসেবেও বেশ নাম তার। ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত তিনি। অফিসিয়াল কাজে বর্তমানে রয়েছেন আফ্রিকা মহাদেশের দেশ তানজানিয়ায়।

শুক্রবার (১৭ জুন) দেশজুড়ে মুক্তি পাচ্ছে দেশে মুক্তি পাচ্ছে মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’। মূলত এই সিনেমার মাধ্যমেই প্রথমবার বড় পর্দার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। সুতরাং দিনটি তার জন্য অত্যন্ত আনন্দের।

কিন্তু নিজের প্রথম সিনেমার মুক্তির সময়ে দেশে নেই মিথিলা। এজন্য তার মন খারাপ। একটি ভিডিওবার্তায় দর্শকদের সে কথাই জানালেন অভিনেত্রী। মিথিলা বলেন, ‘‘আমি এই মুহূর্তে অফিসের কাজে তানজানিয়াতে আছি। আপনারা সবাই জানেন আমার প্রথম ছবি ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে ১৭ জুন। আমি প্রিমিয়ারে থাকতে পারছি না, এজন্য মনটা খুব খারাপ। কারণ আমি এই মুহূর্তে অনেক দূরে আছি, দেশ থেকে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা হলে আসুন, ছবিটি দেখুন।’’

‘অমানুষ’ নির্মাণ করেছেন অনন্য মামুন। এতে মিথিলার সঙ্গে অভিনয় করেছেন নিরব, কাজী নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।

মজার ব্যাপার হলো, একইদিনে ভারতের পশ্চিমবঙ্গেও মিথিলার একটি সিনেমা মুক্তি পাচ্ছে। সেটির নাম ‘আয় খুকু আয়’। যেখানে মিথিলা অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির স্ত্রীর ভূমিকায়। সিনেমাটি পরিচালনা করেছেন শৌভিক কুণ্ডু। ফলে একসঙ্গে দুই দেশের সিনেমায় মিথিলার অভিষেক হতে যাচ্ছে। যা অতীতে কোনো তারকার ক্ষেত্রেই ঘটেনি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ