বিনোদন

অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ভারতের ওডিশার টিভি অভিনেত্রী রাশমিরেখা ওঝার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভুবনেশ্বরের নায়াপল্লী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৩ বছর বয়সী অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

ওডিশার ডিসিপি পিটিআইকে জানিয়েছে, রাশমিরেখার ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন অভিনেত্রী। একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা রয়েছে—‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

জানা গেছে, রাশমিরেখা সন্তোষ নামে একজনের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তার বাবার অভিযোগ, মেয়ের মৃত্যুর পেছনে লিভ-ইন পার্টনার সন্তোষের হাত রয়েছে। এরই মধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

রাশমিরেখার বাবা বলেন, ‘শনিবার আমরা রাশমিরেখাকে বারবার ফোন করি কিন্তু ও ফোন ধরেনি। পরে সন্তোষ আমাদের মৃত্যুর খবর দেয়। আমরা বাড়ির মালিকের কাছ থেকে জেনেছি, স্বামী-স্ত্রী পরিচয়ে ওরা ভাড়া থাকত। এ বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই।’

ওডিশা টেলিভিশন শো ‘কেমিটি কাহিবি কাহা’-তে অভিনয়ের সুবাদে পরিচিতি চান রাশমিরেখা। তার বাড়ি ভারতের জগতসিংপুর জেলার।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ