বিনোদন

এবার ভুল চিকিৎসায় অভিনেত্রীর বেহাল দশা

ভুল চিকিৎসায় অভিনেত্রীর
ভুল চিকিৎসায় অভিনেত্রীর

ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা স্বাতী সতীশ দাঁতের চিকিৎসা করাতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। মূলত দাঁতের রুট ক্যানেল পদ্ধতি ভুল হওয়ার কারণে তার মুখাবেশের বিকৃতি ঘটেছে। তার মুখ এতটাই ফুলে গেছে যে এখন তিনি নিজেকেই চিনতে পারছেন না।

কিছুদিন আগেও এক অভিনেত্রী ভুল চিকিৎসায় মারা গেছেন। পেটের অতিরিক্ত চর্বি অপসারণ করতে গিয়ে, ভুল অস্ত্রোপচারে তিনি মার যান। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক অভিনেত্রীর নাম। তিনি দক্ষিণী সিনেমার নায়িকা স্বাতী সতীশ।

এ প্রসঙ্গে ভারতীয় একাধিক গণমাধ্যমে অভিনেত্রী স্বাতী সতীশ বলেন, ‘ওই ডেন্টিস্ট তাকে আশ্বস্ত করেছিলেন যে, তার মুখের ফুলে যাওয়া অংশ দু-তিন দিনের মধ্যে কমে যাবে। কিন্তু তার রুট ক্যানেল চিকিৎসার তিন সপ্তাহ পরেও প্রচণ্ড ব্যথায় ভুগছেন। পাশাপাশি মুখের ফোলা অংশ না কমে বরং একেবারে বিভৎস আকার নিয়েছে।’

আরও জানা গেছে, স্বাতী ওরিক্স ডেন্টাল মাল্টিস্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন। অ্যানেস্থেশিয়ার পরিবর্তে ডাক্তাররা তাকে স্যালিসিলিক অ্যাসিড দিয়েছিলেন বলে তার অভিযোগ। চিকিৎসকরা চিকিৎসার বিষয়ে ভুল তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

প্রসঙ্গত, এ ঘটনায় স্বাতী ডেন্টিস্ট এবং হাসপাতালকে ডেন্টাল পদ্ধতি ভুল করা এবং অ্যানেস্থেশিয়ার জায়গায় স্যালিসিলিক অ্যাসিড দেওয়ার কারণে অভিযোগ দায়ের করেছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ