বিনোদন

মা হলেন পুতুল

সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল
সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল

সংগীতশিল্পী ও লেখিকা সাজিয়া সুলতানা পুতুলের ঘরে এলো নতুন অতিথি। কন্যা সন্তানের মা হলেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত এই তারকা। গত ২০ জুন রাতে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন পুতুল। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। ফেসবুকে সুখবরটি পুতুল নিজেই জানিয়েছেন। তিনি প্রথম সন্তানের নাম রেখেছেন সংগীতের আবহেই, হারমনি সৈয়দা গীতলীনা।

পুতুল বলেন, ‘সৈয়দ রেজা আলি আর আমার কন্যা সন্তানের নাম হারমনি সৈয়দা গীতলীনা। জন্মাবার কথা ছিল আরো অন্তত তিন সপ্তাহ পর; মানসিক, শারীরিক, আবেগিক আর মনস্তাত্ত্বিক প্রস্তুতিটুকু সেই সময়কে মাথায় রেখে। অথচ শেষ রাতে, পৃথিবীর আলো ফুটবার আগেই টের পেতে থাকলাম অপেক্ষা করতে সে আর রাজি নয় মোটেই! পৃথিবীর আলোয় আসতে তার প্রস্তুতি আমার চেয়ে বেশি! সময়ের আগেই জন্ম নিল আমার কন্যা গীতলীনা!’ সবার কাছে মেয়ের জন্য প্রার্থনা আর আশীর্বাদ চেয়েছেন এই তারকা।

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ এপ্রিল কঠোর লকডাউন ও পবিত্র রমজান মাস শুরু আগের রাতে ঘরোয়া আয়োজনে সৈয়দ রেজা আলির সঙ্গে ঘর বাঁধেন পুতুল। তাদের সংসার আলো করে জন্ম নিল প্রথম সন্তান।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ