বিনোদন

বন্যা দুর্গতদের জন্য আমির খানের ২৫ লাখ রুপি অনুদান

 ফাইল ছবি
ফাইল ছবি

ভারতের আসামের বন্যা দুর্গতদের সাহায্যে ২৫ লাখ রুপি দিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। মাইক্রোব্লগিং সাইট টুইটারে খবরটি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

এক টুইটে তিনি লিখেছেন, ‘জনপ্রিয় বলিউড অভিনেতা আমির খান আমাদের রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি দিয়েছেন। এই মহানুভব কাজের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

আসামের বন্যায় এরই মধ্যে অনেক মানুষ মারা গেছেন। ঘর হারিয়েছেন হাজার হাজার মানুষ। জানা গেছে, বন্যায় প্রায় ১ লাখ ৮৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে তৈরি হয়েছে ত্রাণ শিবির।

এর আগে আসামের মানুষের সাহায্যে ২৫ কোটি রুপি দান করেছেন ভারতের বিশিষ্ট ব্যবসায়ী মুকেশ আম্বানি। এছাড়া অভিনেতা অর্জুন কাপুর, নির্মাতা রোহিত শেঠি ও গায়ক সোনু নিগম প্রত্যেকে ৫ লাখ রুপি দিয়েছেন। পাশাপাশি টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার দিয়েছেন ১১ লাখ রুপি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ