বিনোদন

আত্মহত্যা করা নিলয়ের শেষ গান 'তুই বড় কাল নাগিনী'

তুই বড় কাল নাগিনী'
তুই বড় কাল নাগিনী'

আত্মহত্যা করার আগে শেষ গান 'তুই বড় কাল নাগিনী' স্মৃতি হয়ে রবে বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আহমেদ নিলয়ের ভক্তদের মনে। বৃহস্পতিবার (৩০ জুন) বিডি২৯ মাল্টিমিডিয়া ব্যানারে মুক্তি পেয়েছে এই গান।

এযাবৎ তার সঙ্গীত জীবনে ‘কার বাসর ঘুমাও বন্ধু’, ‘বোকা পাখি আপন চিনলি না’-সহ একাধিক জনপ্রিয় গান দর্শকদের উপহার দিয়েছেন আতিফ আহমেদ নিলয়। শেষ গান গীতিকার জসিম উদ্দিন আকাশের লেখা ও এইচ তুর্যর সুরে নিলয়ের গাওয়া 'তুই বড় কাল নাগিনী' গানটিতে অভিনয় করেছে বর্তমান সময়ের তরুণ অভিনেতা পরাগ বিশ্বাস, জুবায়ের অনি ও অভিনেত্রী আলিভিয়া তামান্না।

তবে প্রিয় গায়কের এই মৃত্যু এখনও পর্যন্ত মেনে নিতে পারছেন না অনুরাগীরা। নিলয়ের অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেনা তার ভক্তরা।

সম্প্রতি একের পর এক ‘আত্মহত্যা’র ঘটনা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছে কার্যত তোলপাড় টলিপাড়ায়। প্রায়ই কানে আসছে কোনো না কোনো শিল্পীর মৃত্যুসংবাদ। আশ্চর্যজনকভাবে বিগত দুই সপ্তাহের মধ্যে তিন অভিনেত্রী বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। বাদ গেলোনা তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নিলয়। অকালেই প্রয়াত হয়েছেন তিনি।

২১ মে অর্থাৎ শনিবার তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছিলেন নিলয়। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছিলেন ‘আল্লাহ আমার উপর হোদায়েত দান করুন। দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি। নিজের অজান্তে কেন যেন সবাইকে কষ্ট দিয়ে কথা বলি। কিছু বুঝতে পারতেছিনা কেন এমন হচ্ছে’। এই ছিলো তার শেষ বার্তা। এর কয়েকঘন্টা পরেই তার নিজের ঘর থেকেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তবে তদন্ত সূত্রে এও উঠে এসেছে যে বাবাকে হারানোর যন্ত্রণাই নয়, দাম্পত্য কলহের জেরেও অবসাদে ভুগতেন তিনি। স্ত্রী’র সাথে একেবারেই বনিবনা হচ্ছিলোনা নিলয়ের। তাঁর এক শুভাকাঙ্ক্ষীর মুখ থেকেই জানা গেছে প্রয়াত গায়কের স্ত্রী নওশিন আক্তারের পরিবারের সমস্যা নিয়েও ডিপ্রেশনে ভুগতেন নিলয়।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ