বিনোদন

শাকিবের ‘মায়া’য় পূজা চেরি

 ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান প্রযোজক হিসেবেও সফল। তার প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে একাধিক সিনেমা নির্মিত হয়েছে। সেগুলো দর্শকপ্রিয়তাও পেয়েছে। কিছুদিন আগে প্রযোজক হিসেবে সরকারি অনুদানও পেয়েছেন শাকিব। ‘মায়া’ নামের একটি সিনেমার জন্য সরকার তাকে ৬৫ লাখ টাকা অনুদান দিচ্ছে।

সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। আর এতে নায়কের চরিত্রে শাকিব খানই থাকছেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে নায়িকা কে হবেন, সেটা নিয়ে ছিল কৌতূহল। এবার শাকিব নিজেই নিশ্চিত করলেন, সিনেমাটিতে তার সঙ্গে থাকছেন পূজা চেরি।

‘মায়া’ নামটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। গল্প ও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্টরা। সিনেমাটির গল্প রচনা করেছেন ও চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। চলতি বছরের শেষ দিকে এর শুটিং হবে।

শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘মায়া’ হবে বড় আয়োজনের সিনেমা। সরকারি অনুদানের সিনেমাগুলো সাধারণত স্বল্প পরিসরে নির্মিত হয়। সেই ধারণা পাল্টে দিতে চান তিনি। সরকার যে টাকাটা দেবে, সেটা দিয়ে আসলে ‘মায়া সিনেমাটি হবে না। এর বাজেট অনেক বেশি। শুধু ভিএফএক্সেই লাগবে দেড় কোটি টাকা। সব মিলিয়ে ৪ কোটি ছাড়িয়ে যাবে বাজেট বলে জানান শাকিব খান।

শাকিব খান ও পূজা চেরি জুটি বেঁধে ইতোপূর্বে ‘গলুই’ নামের একটি সিনেমা উপহার দিয়েছেন। এস এ হক অলিক পরিচালিত সিনেমাটি গত রোজার ঈদে মুক্তি পায়। এতে তাদের রসায়ন দর্শকরা পছন্দ করে। দেশজুড়ে সিনেমাটি দারুণ সাড়া পায়। সেই সাফল্যের ওপর ভরসা করেই ফের পূজাকে নায়িকা হিসেবে নিচ্ছেন শাকিব।

এদিকে শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। গ্রিন কার্ডের জন্য গত বছরের নভেম্বর থেকে টানা সেখানে অবস্থান করছেন তিনি। সম্প্রতি সেই গ্রিন কার্ড পেয়েছেন। তাই এখন সহজেই বাংলাদেশ টু যুক্তরাষ্ট্র যাতায়াত করতে পারবেন। শোনা যাচ্ছে, ঈদের আগেই তিনি দেশে ফিরবেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ