বিনোদন

স্পেনে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন বাঁধন

আজমেরী হক বাঁধন
আজমেরী হক বাঁধন

সম্প্রতি স্পেনে আয়োজিত ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এর ৩৭তম আসরে প্রদর্শিত হয় ‘রেহানা মরিয়ম নূর’। সেখানে সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন আজমেরী হক বাঁধন।

শনিবার ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’র সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত বাঁধন।

লাক্সতারকা আজমেরী হক বাঁধনের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে ‘রেহানা মরিয়ম নূর।’ আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই সিনেমায় অভিনয় করে দেশ-বিদেশের বেশ কিছু পুরস্কার নিজের ঝুলিতে ভরেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার স্পেনে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন বাঁধন।

সোশ্যাল মিডিয়া পোস্টে বাঁধন লিখেছেন, ‘সিনেমা জোভ-এ আমরা দুটি পুরস্কার পেয়েছি। এটা সত্যিই অনেক বড় সম্মান। ধন্যবাদ সিনেমা জোভ ও সম্মানিত জুরি বোর্ড আমাদের পুরস্কৃত করার জন্য। এটা আমাদের অনুপ্রেরণা জোগাবে।’

প্রসঙ্গত, এর আগে কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন দেশের নানা চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ