বিনোদন

২৭ বছর পর এক সিনেমায় শাহরুখ-সালমান

 ফাইল ছবি
ফাইল ছবি

১৯৯৫ সালে বলিউড শাহরুখ খান ও সালমান খান জুটি বাঁধেন ‘করণ অর্জুন’ সিনেমায়। এরপর একসাথে তাদের আর দেখা যায়নি কোনো অ্যাকশানধর্মী সিনেমায়।

২৭ বছর পর অ্যাকশনধর্মী এক সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এই বলিউড বাদশাহ ও বলিউড ভাইজান।

বিনোদনভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা এক বিশেষ প্রতিবেদনে এমন দাবি করে জানিয়েছে, বলিউডের নামী প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া দুই খানকে এক করার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। ২০২৩ সালের শেষে বা ২০২৪ সালের শুরুতে সিনেমাটির শুট শুরু হতে পারে। বিশেষ সূত্রের বরাতে পোর্টালটি এটাও জানিয়েছে, সেই সময় নাকি দুই খান নিজের শিডিউলও ফাঁকা রেখেছেন।

তবে সিনেমা পরিচালনা কে করবেন সেই বিষয় আপাতত কোনও কিছু জানা যায়নি।

প্রতিবেদনে পোর্টালটি দাবি করেছে, এই সিনেমাটিই ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই সিনেমায় ‘পাঠান’ ও ‘টাইগার’ সিনেমার গল্পকে সংযুক্ত করা হবে; দুই সিনেমার প্রযোজকও যশরাজ ফিল্মস।

যদিও পোর্টালটির এই দাবি প্রসঙ্গে আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি কেউই।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ