বিনোদন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

চলে গেলেন কিংবদন্তি সুরস্রষ্টা আলম খান

আলম খান
আলম খান

বরেণ্য সুরকার আলম খান আর নেই। তার ছেলে আরমান খান শুক্রবার (৮ জুলাই) ফেসবুক পোস্টে জানিয়েছেন, সকাল ১১টা ৩২ মিনিটে ৭৮ বছর বয়সী এই কালজয়ী সুরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশে পপগানের পথিকৃৎ আজম খানের ভাই আলম খান। তার প্রথম শ্রোতাপ্রিয় গান স্লোগান ছবির; মোহাম্মদ খুরশিদ আলমের গাওয়া ‘তবলার তেড়ে কেটে তেড়ে কেটে তাক’ ও আবদুল জাব্বারের গাওয়া ‘কী সুখ পাও তুমি আমাকে ধুঁকে ধুঁকে পুড়িয়ে’।

এরপর আবদুল জাব্বারের গাওয়া ‘ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া’গানে সুর দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান প্রায় ৩০০ ছবিতে সংগীত পরিচালনা করা এই কিংবদন্তি।

আলম খান ১৯৭০ সালে প্রথমবারের মতো কোনো ছবিতে সংগীত পরিচালনা করেন।

আলম খানের জনপ্রিয় কিছু গান

১. এক চোর যায় চলে

২. তুমি আছ সবি আছে

৩. চাঁদের সাথে আমি দেব না

৪. ডাক দিয়াছেন দয়াল আমারে

৫. সবার জীবনে প্রেম আসে

৬. তেল গেলে ফুরাইয়া

৭. ভালোবেসে গেলাম শুধু

৮. কী জাদু করিলা

৯. তোমরা কাউকে বোলো না

১০. আমি একদিন তোমায় না দেখিলে

১১. বুকে আছে মন

১২. কারে বলে ভালোবাসা

১৩. তোরা দেখ দেখ রে চাহিয়া

১৪. জীবনের গল্প আছে বাকি অল্প

১৫. চক্ষু দিয়া দেখতাছিলাম

১৬. তুমি ছিলে মেঘে ঢাকা চাঁদ

১৭. এখানে দুজনে নিরজনে

১৮. মনে বড় আশা ছিল

১৯. কাল তো ছিলাম ভালো

২০. আমি তোমার বধূ

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ