বিনোদন

'টেল ইট লাইক আ ওম্যান' এ জ্যাকলিন

 ফাইল ছবি
ফাইল ছবি

শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। মিস ইউনিভার্স শ্রীলঙ্কা হিসেবে তিনি ২০০৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার দেশকে উপস্থাপন করেন।

২০০৯ সালে বলিউডে পা রাখেন জ্যাকলিন। আর এই যাত্রার শুরু থেকেই বলিপাড়ায় বেশ পোক্ত করেছেন নিজের অবস্থান। একাধিক সফল ছবি রয়েছে তার ঝুলিতে।

এরপর বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করলেন জ্যাকলিন ফার্নান্দেজ। নিজের নতুন ছবির পোস্টার প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। এই পোস্টার দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। 'টেল ইট লাইক আ ওম্যান' নামের একটি অ্যান্থোলজিতে অভিনয় করেছেন জ্যাকলিন। আটজন বিশিষ্ট মহিলা পরিচালক মিলে তৈরি করেছেন এ সিনেমা। এমন একটি নারীকেন্দ্রিক সিনেমার অংশ হয়ে উঠতে পেরে 'গর্বিত' জ্যাকলিন।

ইনস্টাগ্রামে ছবির পোস্টার প্রকাশ্যে এনে জ্যাকলিন লিখেছেন: ‘টেল ইট লাইক আ ওম্যান' টিমের এই অসাধারণ উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত বোধ করছি। পৃথিবীর নানা প্রান্তের আটজন মহিলা পরিচালক এই অ্যান্থোলজিটি তৈরি করেছেন।' জ্যাকলিনের অংশটি পরিচালনা করেছেন লীনা যাদব। তাকে এ সুযোগ দেয়ার জন্য নির্মাতাদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

এর আগে আর্থিক প্রতারণার মামলায় জড়িত থাকার অভিযোগ থাকায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে মুম্বাই বিমানবন্দরে আটকে দেয়া হয়েছিল। নায়িকার নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পক্ষ থেকে লুক আউট নোটিশ জারি করা হয়।ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, জ্যাকলিনকে নিয়ে ভারতের প্রথম মহিলা সুপারহিরোকেন্দ্রিক সিনেমা বানানোর কথা বলেছিলেন সুকেশ। যার বাজেট হবে ৫০০ কোটি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ