বিনোদন

অনেক সন্তান চান রণবীর-আলিয়া

 ফাইল ছবি
ফাইল ছবি

দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর গত এপ্রিলে বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের বিয়ে এবং সংসার জীবন নিয়ে আলোচনার অন্ত নেই। এর মধ্যেই সুখবর দেন দম্পতি। জানালেন, তাদের ঘর আলো করে আসতে চলেছে সন্তান।

এদিকে অনেকে আলিয়া ভাটের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে প্রশ্ন তুলছেন। তাদের দাবি, নতুন সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’-এর মুক্তি উপলক্ষে প্রচারণার কৌশল হিসেবেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। কিন্তু এটাকে একদমই উড়িয়ে দিয়েছেন রণবীর। তার মতে, সন্তান গ্রহণের ব্যাপারে তারা অনেক আগে থেকেই আলোচনা করেছিলেন।

রণবীর বলেন, ‘এই বিষয়ে আমি আর আলিয়া অনেক দিন ধরে কথা বলছিলাম। চেয়েছিলাম, আমাদের জীবনের অনেক সন্তান আসুক। আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। অনেকগুলো অনুভূতি মিলেমিশে একাকার হয়ে গেছে।’

অনাগত সন্তানের খবর জানানোর বিষয়ে রণবীর বলেন, ‘আমি এবং আলিয়া বিবাহিত। আমাদের মনে হয়েছিল বিষয়টা সবাইকে জানানোর ঠিক সময় এটাই। আমরা সবার সঙ্গে আমাদের আনন্দটা ভাগ করে নিতে চেয়েছিলাম। আর কোনও উদ্দেশ্য ছিল না।’

এদিকে চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুরের নতুন সিনেমা ‘শামশেরা’। এতে তার নায়িকা বাণী কাপুর। সিনেমাটিতে আরও আছেন সঞ্জয় দত্তের মতো তারকা। আগামী ২৪ এপ্রিল মুক্তি পাবে এটি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ